সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

​হাওরের মাছ ও ধান রক্ষায় সবাইকে কাজ করতে হবে : এমপি জয়া সেন

  • আপলোড সময় : ০১-০৮-২০২৪ ০২:০৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৪ ০২:০৭:২২ অপরাহ্ন
​হাওরের মাছ ও ধান রক্ষায় সবাইকে কাজ করতে হবে : এমপি জয়া সেন দিরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
দিরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকালে দিরাই উপজেলা প্রশাসনের প্রধান ফটক থেকে র‌্যালি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ, উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা ও শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রদীপ রায়, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম মনসুর সুদীপ, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, জেলা পরিষদ সদস্য রায়হান মিয়া, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম। বক্তব্য রাখেন মৎস্যজীবী খোকন মিয়া, লিলি বেগম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেনগুপ্তা এমপি বলেন, হাওরবাসীর প্রাণ হচ্ছে মাছ আর ধান। আগে আমাদের পূর্বপুরুষরা সহজে মাছ চাষ করতেন, আমরা চাহিদা মিটিয়ে আয় করতে পারতাম। জলবায়ুর পরিবর্তনে মাছ, ধান চাষেও ব্যাপক পরিবর্তন এসেছে। আপনারাই মাছ ধান চাষের আসল কারিগর। সরকার নদী ও হাওর খননসহ হাওরবাসী উন্নয়ন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আমরা সবাই মিলে হাওরের মাছ ও ধান রক্ষায় কাজ করে যাবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স