সুনামগঞ্জ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ

অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত নির্বাচন দেওয়া : ডা. জাহিদ হোসেন

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ১১:৪১:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ১১:৪১:৫৫ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত নির্বাচন দেওয়া : ডা. জাহিদ হোসেন
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে কারা ক্ষমতায় আসবে, আর কারা আসবে না। জনগণ সিদ্ধান্ত নেবে তারা কী ধরনের সংস্কার চায়। সংস্কার মানে হলো- যে সব দলীয়করণ হয়েছে, সেগুলো ঠিক করতে হবে। সব দলমতের ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। মানুষ এই মুহূর্তে এটাই চায়। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়া। বৃহ¯পতিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ প্রয়াত আফসার আহম্মদ সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োন করে আফসার আহম্মদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন। ডা. জাহিদ হোসেন বলেন, আজকে দেশ একটি যুগ সন্ধিক্ষণে আছে। সামনে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন প্রয়োজন। জনগণের প্রতিনিধি দরকার। ২০০৯ সাল থেকে জনগণ তাদের অধিকার ফেরত পাচ্ছেন না। সেজন্য অতিদ্রুত জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়া উচিত। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশের মানুষের জন্য করলে দেশের মানুষ আপনার সঙ্গে থাকবে। আর না করলে পালিয়ে যেতে হবে। তিনিতো (শেখ হাসিনা) বলেছেন, দেশ থেকে পালিয়ে যাবেন না। কিন্তু ৭২ ঘণ্টার ভেতরে পালিয়ে গেছেন। যারা দেশের মানুষকে অবজ্ঞা করেছে, মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলেছে তারা আজকে কোথায়। ওনার পিতা যেমন লাল ঘোড়া দাপিয়ে দিয়েছিলেন। ঠিক তেমনিভাবে উনিও গুম, খুন ও অত্যাচার করেছেন। অ্যাভোকেট আফসার আহম্মদ সিদ্দিকীর স্মৃতিচারণ করে তিনি বলেন, তিনি রাজনৈতিক জীবনে একজন বর্ণাঢ্য ব্যক্তি ছিলেন। তিনি সৎভাবে জীবনযাপন করেছেন। উনার মতো নেতারা আর আসবে না। আফসার আহম্মদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি বেগম জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, শিক্ষা বিষয়ক সহ-স¤পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম