সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক

অভিযোগ প্রমাণ না করতে পারলে আইনী ব্যবস্থা নিব : ছাত্রনেতা ইমন দ্দোজা

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ১২:০২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ১২:০৫:৩২ অপরাহ্ন
অভিযোগ প্রমাণ না করতে পারলে আইনী ব্যবস্থা নিব : ছাত্রনেতা ইমন দ্দোজা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রনেতা ইমন দ্দোজার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি বেসরকারি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে উসমান গণি নামীয় ব্যক্তির করা সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে ইমন দ্দোজা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংবাদ সম্মেলন করে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তারা যে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করলো এই এখতিয়ার তাদেরকে কে দিলো? অবাঞ্ছিত করলে সিলেট সমন্বয়ক কমিটি বা কেন্দ্রীয় কমিটির মাধ্যমে করা হবে। সেটি তারা করেনি কারণ আমার বিরুদ্ধে যে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা এবং ভিত্তিহীন। অভিযোগের বিপরীতে একটি প্রমাণও তারা দেখাতে পারেনি। আমার মনে হয় তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। তাই তারা এমন কাজ করছে। তাদের উদ্দেশ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করা। তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি যারা আজকে সংবাদ সম্মেলন করে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তাদের আলাদা একটা রাজনৈতিক ব্যানার আছে। তারা সেই সংগঠনের কর্মী। আমাদের সাথের সবার একটাই ব্যানার- আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থী। বন্যার সময় উত্তোলিত প্রায় ৩ লক্ষ টাকা বিতরণের কোন হিসেব উসমান এখনো দেয়নি। এরকম অসংখ্য অভিযোগ প্রমাণ সহকারে আগামীতে নিয়ে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে জানাবো। তাদের এই কর্মকা-ে আমি ও আমার পরিবারের মানহানি হয়েছে। আগামী ২৪ ঘণ্টার ভিতরে আমার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ না করতে পারলে আইনী ব্যবস্থা নিব। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মেহেদী হাসান সাকিব, শফিকুল ইসলাম, জিহান জোবায়ের, জাকি, নাজমুল, শাওন, জ্যোতি, ইমরান, রাব্বি, রাহি, রাতুল প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা