সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

সমাবেশে বক্তারা : জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ০৯:৪৭:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ০৯:৪৭:৫৪ পূর্বাহ্ন
সমাবেশে বক্তারা : জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে
স্টাফ রিপোর্টার :: ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত নৃশংস পল্টন হত্যাকা- ও জুলাই ২০২৪ অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় পরিষদের শুরা ও কর্মপরিষদের সদস্য এবং সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খাঁন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাড. শামস উদ্দীন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাড. রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি মমতাজুল হাছান আবেদ, সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হাকিম খাঁন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সাবেক পৌর আমীর অ্যাড. হেলাল উদ্দিন, জেলা ছাত্রশিবির সভাপতি মো. মনিরুজ্জামান পিয়াস, ব্যবসায়ী মো. ফরিদ উদ্দিন। সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর অ্যাড. নুরুল আলম। সমাবেশ সঞ্চালনা করেন সুনামগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুছ ছাত্তার মামুন। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জাকারিয়া হাসান রাহী। সমাবেশ চলাকালে ইসলামী সংগীত পেশ করেন সাদিক আহমদ ও নাফিউজ্জামান সানী। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো জঙ্গি সংগঠনের নাম নয়। এই সংগঠন কোনো ভুঁইফোড় সংগঠন নয়। একটি দায়িত্বশীল সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আল্লাহর নাম প্রতিষ্ঠা হয়। এই সংগঠন অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করবে। বক্তারা বলেন, ৫ আগস্ট আন্দোলনে পুলিশ স্টেশন, সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান ও ঘর-বাড়ি পাহারা দিয়েছে এই সংগঠনের সদস্যরা। আমাদের সংগঠনের কাজ কোনো নেতাকে খুশি করার জন্য নয়। আল্লাহকে খুশি করার জন্য। তারা বলেন, সরকার পতনের আন্দোলনে সকল শহীদদের বিচার নিশ্চিত করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের হামলায় নেতৃত্ব দিয়েছিল সদ্য পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন ঢাকার তিন স্থানে জামায়াত ইসলামীর সমাবেশ হয়েছিল। তখন শেখ হাসিনা উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে মানুষকে ঝাঁপিয়ে পড়তে বলেছিল। তিনি বলেন, প্রায় ১৮ বছর যাবত মানুষ তার নিজস্ব মতপ্রকাশ করতে পারেনি। সম্পদ ও টাকা লুটপাটে ছিল আওয়ামী লীগ সরকার। তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের যারা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, তাদের এই পাপের প্রায়শ্চিত্ত হবেই হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খাঁন বলেন, যারা এই সংগঠনকে নিষিদ্ধ করতে চায়, তারাই নিঃশেষ হয়ে যায়। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস গোটা জাতির ইতিহাস। এই ইতিহাস হাইজ্যাক হয়েছে একটি মাত্র পরিবারের জন্য। পাঠ্যবই পরিবর্তন করে মনগড়া ইতিহাস সম্বলিত পাঠ্যবই প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, যারা ফ্যাসিবাদী সরকার পতন আন্দোলনে শহীদ হয়েছেন, তারা সমগ্র জাতির স¤পদ। এঁদের হত্যার সঠিক বিচার করা হবে এদেশের মাটিতে। তিনি আরও বলেন, আমরা আমাদের সাংগঠনিক কার্যকলাপে প্রমাণ করবো, আমরা জনগণের বন্ধু।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা