সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

​সুনামগঞ্জে বিএনপি-জামায়াতের তাণ্ডব চলতে দেয়া হবে না : নূরুল হুদা মুকুট

  • আপলোড সময় : ০১-০৮-২০২৪ ০২:৩০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৪ ০২:৩০:৩০ অপরাহ্ন
​সুনামগঞ্জে বিএনপি-জামায়াতের তাণ্ডব চলতে দেয়া হবে না : নূরুল হুদা মুকুট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কর্মজীবী ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কর্মজীবী ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার বিকেলে শহরের রমিজ বিপণীস্থ কার্যালয় প্রাঙ্গণে এই খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণ অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, বিএনপি-জামায়াত শিবির দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। তারা ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা সুনামগঞ্জবাসী তাদের মোকাবিলা করতে প্রস্তুত। তিনি বলেন, আমাদের জেলা সুনামগঞ্জ শান্তিপ্রিয়। কখনও বিএনপি-জামায়াত শিবিরের তাণ্ডব চালাতে দেয়া হবে না। 

খাবার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আব্দুল করিম ও করুণাসিন্ধু চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শংকর দাস, অ্যাড. আজাদুল ইসলাম রতন, তথ্য ও গবেষণা সম্পাদক সবুজ কান্তি দাস, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক অ্যাড. আমিনুর রশীদ রওনক, কৃষি ও সমবায় বিষয়ক স¤পাদক মাহমুদুল হাসান টিপু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক ফজলুল হক, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবুল কালাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা ছাত্রলীগ সভাপতি দীপংকর কান্তি দে, সিনিয়র সহ-সভাপতি লিখন আহমদ, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, উপ-প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম ইফতি, সাবেক জেলা ছাত্রলীগ আহ্বায়ক তারিকুল আলম, সদর উপজেলা যুবলীগ সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সল আহমদ, পৌর ছাত্রলীগ সভাপতি সালাহ উদ্দিন আহমদ শিহাব, সাধারণ সম্পাদক রাজা আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স