সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি

অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ধরা : রিভলবারসহ যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ০৯:৫০:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ০৯:৫০:৪০ পূর্বাহ্ন
অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ধরা : রিভলবারসহ যুবক গ্রেফতার
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে পূর্বশত্রুতার জেরে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল আবু বকর সিদ্দিক (২৪) নামের এক যুবক। বৃহ¯পতিবার রাত সাড়ে ১২টার দিকে বিজিবি ও র‌্যাব যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোণা গ্রাম থেকে রিভলবারসহ ওই যুবক গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক ইদুকোণা গ্রামের মো. রুস্তম আলীর পুত্র। স্থানীয় সূত্র জানায়, যুবক আবু বকর ছিদ্দিক একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের পুত্র সোহেল মিয়াকে ফাঁসাতে তার ফার্মেসির আবর্জনার বক্সে একটি রিভলবার রেখে দেয় এবং সে নিজেই র‌্যাব-৯ কে সংবাদ দেয়। পরে যৌথবাহিনী অভিযান করে সত্যতা নিশ্চিত হয়ে উল্টো তাকে আটক করা হলে সে নিজেই ফাঁসানোর জন্য ভারত থেকে রিভলবার এনেছিল বলে স্বীকারোক্তি দেয়। আবু বকর সিদ্দিক দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাকারবারের সঙ্গে জড়িত রয়েছে। বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ কো¤পানী কমান্ডার মেজর মো. ফয়সাল ও সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) নায়েব সুবেদার মো. আব্দুল সিদ্দিকের নেতৃত্বে র‌্যাব ও বিজিবি সদস্যদের সার্বিক সহযোগিতায় দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোণা বাজার নামক স্থানে বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে আবু বকর সিদ্দিক (২৪) নামের এক যুবককে রিভলবারসহ আটক করা হয়েছে। আটককৃত আসামি সিদ্দিক অস্ত্রসহ র‌্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ এর হেফাজতে রয়েছে। এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আটককৃত আসামি সিদ্দিক অস্ত্রসহ র‌্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ এর হেফাজতে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক