সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

লন্ডনে পালিয়ে গিয়েও মানুষের ভয়ে রাস্তায় বেরোতে পারেনি আ.লীগ নেতারা : কয়ছর এম আহমদ

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ০৯:৫৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ০৯:৫৬:০৪ পূর্বাহ্ন
লন্ডনে পালিয়ে গিয়েও মানুষের ভয়ে রাস্তায় বেরোতে পারেনি আ.লীগ নেতারা : কয়ছর এম আহমদ
সুনামকণ্ঠ ডেস্ক :: যুক্তরাজ্য বিএনপির সাধারণ স¤পাদক কয়ছর এম আহমদ বলেছেন, যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে তখন বৃহত্তর সিলেট জেলার আওয়ামী লীগের নামধারী নেতারা লন্ডন পালিয়ে যায়। লন্ডনে গিয়েও তারা সাহস করে রাস্তায় বের হতে পারেনি। বের হলে মানুষ তাদের ধাওয়া দেয়। বৃহ¯পতিবার (২৪ অক্টোবর) রাতে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে জাতীয়তাবাদী পরিবার মৌলভীবাজার জেলা কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে কয়ছর আহমদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যে বিজয় হয়েছে, এটি সাময়িক। তিনি অন্তর্বর্তী সরকারকে স্বল্প সময়ের মধ্যে ভোটের ব্যবস্থা করে গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের কথা বলেন। নির্বাচনের আগপর্যন্ত সতর্কতার সঙ্গে বিএনপি নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম চালিয়ে নিতে পরামর্শ দেন তিনি। মৌলভীবাজার বিএনপির সাধারণ স¤পাদক মিজানুর রহমানে সভাপতিত্ব ও জেলা স্বেচ্ছাসেবকবিষয়ক স¤পাদক স্বাগত কিশোর চৌধুরী ও জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি সিনিয়র সদস্য মোশারফ হোসেন বাদশা, সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক কামরুজ্জামান কামরুল, ইংল্যান্ড বিএনপির যুগ্ম স¤পাদক সুজাত রেজা চৌধুরী, রাজশাহী বিএনপির নেতা নুরুজ্জামান খান, যুগ্ম স¤পাদক ফখরুল ইসলাম বাদল, সুনামগঞ্জ বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট তাহের চৌধুরী পাবেল, ইংল্যান্ড বিএনপির যুগ্ম স¤পাদক ফেরদৌস আলম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বকস প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ