সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

কয়ছরকে ঘিরে উজ্জীবিত জেলা বিএনপি

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৮:৫৬:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৮:৫৬:৫৯ পূর্বাহ্ন
কয়ছরকে ঘিরে উজ্জীবিত জেলা বিএনপি
শহীদনূর আহমেদ :: দীর্ঘ দেড় যুগ পর দেশে এসেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য কয়ছর এম আহমদ। গত ২০ অক্টোবর ৮৫ জন সফরসঙ্গী নিয়ে মাতৃভূমি বাংলাদেশে আসেন প্রভাবশালী এই নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত কয়ছর এম আহমদকে ঘিরে উজ্জীবিত সুনামগঞ্জ জেলা বিএনপি। সাংগঠনিক কোন্দল ও বিভেদ ভুলে এককাতারে মিলিত হয়েছেন বেশিরভাগ নেতাকর্মী। চাঙ্গাভাব বিরাজ করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর মধ্যে। হেভিওয়েট এই নেতার আগমন উপলক্ষে আয়োজিত সভা, সমাবেশ ও পথসভায় নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। গেল অক্টোবর নিজ নির্বাচনী এলাকা জগন্নাথপুরে ফিরেন কয়ছর এম আহমদ। এসময় তাঁকে সিলেট বিমানবন্দরে অভ্যর্থনা জানান জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা। প্রায় সহ¯্রাধিক গাড়িবহরে করে শোডাউন দিয়ে জগন্নাথপুর পৌর পয়েন্টে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি ও অঙ্গসংগঠন। এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। জানা যায়, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ-৩ আসনে প্রচার-প্রচারণা করে আসছেন। উল্লেখযোগ্য নেতাকর্মীর সমর্থনও রয়েছে তার পক্ষে। দলীয় হাইকমান্ডের সাথে গভীর যোগাযোগ থাকায় আগামীতে এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রবাসী নেতার। এদিকে তাঁর নির্বাচনী এলাকা শান্তিগঞ্জ ও জগন্নাথপুর বিএনপির বিবদমান গ্রুপিংয়ে ঐক্যের সুর দেখা যাচ্ছে। তাঁকে ঘিরে প্রচার-প্রচরণায় ব্যস্ত রয়েছেন বিভিন্ন বলয়ের নেতারা। শান্তিগঞ্জ উপজেলায় জেলা বিএনপি’র সহ-সভাপতি আনছর উদ্দিন ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদকে বিভেদ ভুলে একই মঞ্চে উঠতে দেখা গেছে। আজ ২৭ অক্টোবর ঐক্যবদ্ধ হয়ে শান্তিগঞ্জ উপজেলা সদরে কয়ছর এম আহমদ-এর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। যে অনুষ্ঠানের আনছার ও ফারুক বলয়ের নেতাকর্মীসহ জেলা পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত থাকার কথা রয়েছে। অপরদিকে, আগামী ২৯ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে কয়ছর এম আহমদের সংবর্ধনা আয়োজন করেছে জেলা বিএনপি। অনুষ্ঠানকে সর্বাত্মক সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম নূরুল জানান, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে ঘিরে উজ্জীবত জেলা বিএনপির নেতাকর্মীরা। কয়ছর আহমদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বিএনপি। আশা করছি অনুষ্ঠানে বৃহৎ জমায়েত হবে। জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলী বলেন, কয়ছর এম আহমদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিশ্বস্ত সহচর ও আস্থাভাজন নেতা। বিগত আন্দোলন-সংগ্রামে প্রবাসে থেকে শেখ হাসিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। এমন একজন নেতার জন্য আমরা গর্বিত। আমরা আশা করছি আগামীতে তাঁর হাত ধরে রাজনীতিতে ভালো কিছু আসবে। কয়ছর এম আহমদের আগমনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ