সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

গণিগঞ্জে ৩ দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৮:৫৯:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৮:৫৯:০১ পূর্বাহ্ন
গণিগঞ্জে ৩ দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে বাজারে শাহ আলম স্টোর থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধীরে ধীরে আগুনের ভয়াবহতা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ে তিনটি দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও মূল কারণ এখনও জানাযায়নি বলে জানিয়েছেন শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলমগীর হোসেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহ আলম বলেন, আমি বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। আগুনে আমার বড় ধরণের ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব না। শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলমগীর হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই। তবে আগুনে দোকানগুলোর সব পুড়ে ছাই হয়েগেছে। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ