সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

আ.লীগকেও নিষিদ্ধ করতে হবে : মামুনুল হক

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৯:০২:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৯:০২:৫২ পূর্বাহ্ন
আ.লীগকেও নিষিদ্ধ করতে হবে : মামুনুল হক
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে। তাই ইন্টারপোলের মাধ্যমে তাদের বাংলাদেশে এনে বিচারকের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শত সহ¯্র মায়ের বুক খালি করায় শেখ হাসিনার যথোপযুক্ত বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এই বিচার কার্যকরে কোনো নমনীয়তা, দুর্বলতা প্রকাশ করে তাহলে বাংলাদেশের মানুষের আদালতে দাঁড়িয়ে তাদেরকেও জবাবদিহি করতে হবে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে ময়দানে গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার মতো ভীরু কোনো নেতা পৃথিবীতে নেই উল্লেখ করে মামুনুল হক বলেন, বাংলার হাজার বছরের ইতিহাসে একবার গৌর গোবিন্দ পালিয়েছিল। হাজার বছর পর আরেকবার শেখ হাসিনা পালাল। আর কোনো নেতা এভাবে দেশ ছেড়ে, দল ছেড়ে পালান নাই। শেখ হাসিনা এসেছিলেন এ দেশটাকে ধ্বংস করার জন্য। শেখ হাসিনা এমনভাবে দেশ ছেড়ে পালালেন, কোনো নেতার কথাও ভাবে নাই। ভেবেছে শুধু পরিবারের কথা। তার মতো ভীরু কোনো নেতা পৃথিবীতে নেই। তিনি আরও বলেন, সারা পৃথিবী জানে শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয়ে রয়েছে। ভারত সরকার যদি বাংলাদেশের স্বাধীনতা, বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বাধীনতা বিশ্বাস করে তাহলে একজন খুনি, পলাতক আসামিকে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়াই হবে একমাত্র কাজ। মামুনুল হক বলেন, ফ্যাসিবাদকে কোনোভাবে আর বাংলাদেশে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই, সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করে তারা প্রমাণ করেছে আওয়ামী লীগ এবং তার রাজনীতি ছিল সন্ত্রাসনির্ভর রাজনীতি। আমরা বলতে চাই- শুধু ছাত্রলীগ নয়, শেখ হাসিনার আওয়ামী লীগকেও বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, আমরা চাই একটি বৈষম্যবিহীন, ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে। এ জন্য প্রয়োজন আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত। সে বন্দোবস্ত হলো খেলাফত ব্যবস্থা। আমরা ফ্যাসিবাদ উৎখাত করে আমাদের যাত্রা থামিয়ে দিতে চাই না। আমরা চাই পূর্ণাঙ্গ খেলাফত কায়েমের মাধ্যমে পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ সমাজ গড়তে। অতি শিগগিরই সকল রাজনৈতিক দল নিয়ে বর্তমান সরকারের সাথে আলোচনা করে একটি গণতান্ত্রিক নির্বাচন বাংলাদেশের জনগণকে উপহার দেওয়া হবে। বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তরের সভাপতি হাফেজ মাওলানা মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ খেলাফত মজলিসের নোয়াখালী উত্তরের সিনিয়র সহ সভাপতি মাওলানা ইউছুফ আল-মাদানীর সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ মাওলানা ইউসুফ আশরাফ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প