সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

​দেশে মাথা ব্যথার আড়ালে ক্যান্সার ছড়িয়েছে : এমএ মান্নান এমপি

  • আপলোড সময় : ০১-০৮-২০২৪ ০২:৫২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৪ ০২:৫২:৪৮ অপরাহ্ন
​দেশে মাথা ব্যথার আড়ালে ক্যান্সার ছড়িয়েছে : এমএ মান্নান এমপি জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি দেশের পরিস্থিতি নিয়ে বলেছেন, দেশে মাথা ব্যথার আড়ালে ক্যান্সার ছড়িয়েছে। তা থেকে সবাইকে সাবধান থাকতে হবে। তিনি সরকারি কর্তাদের উদ্দেশে বলেন, আমি আপনাদের বস নই। আমি জনপ্রতিনিধি। দিন দিন সুন্দর হচ্ছে অফিস, কমছে সেবা।

তিনি মৎস্য চাষী ও জেলেদের উদ্দেশে বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। 

বুধবার (৩১ জুলাই) দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসন কর্র্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম। 

বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলার রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আরা আশা, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন।

এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলার পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলতাব হোসেন ও গীতাপাঠ করেন উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ। এর আগে বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ শেষে পোনামাছ অবমুক্ত করেন এমএ মান্নান এমপি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ