সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতির আসনে বসাবো : সারজিস আলম

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৯:১৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৯:১৪:১৪ পূর্বাহ্ন
ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতির আসনে বসাবো : সারজিস আলম
সুনামকণ্ঠ ডেস্ক :: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ স¤পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে দুই ধরনের বক্তব্য দিয়ে পদে থাকার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছেন রাষ্ট্রপতি। দেশের যেসব মানুষ গণঅভ্যুত্থান ঘটিয়েছেন, তারা এই ধরনের কথা শুনতে চায় না। ফ্যাসিস্টের কোনও দোসরের রাষ্ট্রপতির দায়িত্ব পালনের কোনও অধিকার নেই। কোনও অপশক্তি রাষ্ট্রপতিকে ওই পদে বসিয়ে রাখতে পারবে না। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। সারজিস আলম বলেন, অনেক পুলিশ সদস্য গণঅভ্যুত্থানের চেতনা ধারণ না করে কোনও কোনও দলের হয়ে নিজেদের উপস্থাপন করার চেষ্টা করেছেন। এক দল ক্ষমতায় এসে বাকি দলকে শোষণ করবে, এমন বাংলাদেশ আমরা চাই না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখার জন্য দেশের কিছু রাজনৈতিক দল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১৬ বছর ধরে সংসদ থেকে শুরু করে প্রত্যেক জায়গায় বৈধতা দিয়েছে। কাজেই বিগত তিনটি সংসদের সব সদস্য ফ্যাসিবাদের দোসর। রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার করে বলেছি, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতির পদত্যাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, কোনও অপশক্তি রাষ্ট্রপতিকে ওই পদে বসিয়ে রাখতে পারবে না। সেজন্য গত দুদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমরা একাধিকবার আলোচনায় বসেছি। আজও একটি দলের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত সময়ে সব রাজনৈতিক দলের সমর্থন নিয়ে ফ্যাসিস্টের দোসর যিনি দেশের সর্বোচ্চ পদে বসে আছেন তাকে সরিয়ে একজন ব্যক্তিত্বস¤পন্ন মানুষকে রাষ্ট্রপতির আসনে বসাবো। যিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে দেশের জনগণকে তাদের প্রত্যাশার জায়গায় নিয়ে যাবেন। রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ