সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

পলিথিন বন্ধে ১ নভেম্বর থেকে কঠোর মনিটরিং

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০৮:৪৮:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০৮:৪৮:৩৯ পূর্বাহ্ন
পলিথিন বন্ধে ১ নভেম্বর থেকে কঠোর মনিটরিং
সুনামকণ্ঠ ডেস্ক :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, স্বাস্থ্য সুরক্ষার দিকটি বিবেচনা করেই সরকার পলিথিন বন্ধের উদ্যোগ নিয়েছে। আগামী ১ নভেম্বর থেকে কঠোর মনিটরিং করা হবে। রবিবার (২৭ অক্টোবর) পাট মন্ত্রণালয়ে পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুপারশপে কোনও পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না। পলি ব্যাগ ব্যবহার বন্ধে আগামী ১ নভেম্বর থেকে সব মার্কেটে কঠোর মনিটরিং শুরু হবে। পলিথিন উৎপাদন বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পরিবেশ উপদেষ্টা বলেন, রক্ত, মায়ের দুধ ও খাদ্য উপাদানে মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে। পলিথিন ব্যবহারে মানুষকে অভ্যস্ততার জায়গা থেকে সরাতে হবে। নিজেদের সচেতনতা বাড়াতে হবে, যাতে ২০১০ ও ১৩ সালের বিধিমালা বাস্তবায়ন করা যায়। তিনি বলেন, পাটজাত পণ্য উৎপাদনকারীরা বেশি দাম ধরায় মানুষ প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে বাধ্য হয়। ফলে পলিথিনের ব্যবহার বন্ধে পাটের ব্যাগের মূল্য সহনীয় রাখতে হবে। আমরা চাই পলিথিনের ক্ষতিকর দিক বুঝে মানুষ এটির ব্যবহার থেকে সরে আসুক, যাতে আমাদের ব্যবস্থা নিতে না হয়। সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এখনও কোনও সুপারশপে অভিযান চালাইনি। ১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগের বিষয়ে অভিযান শুরু হবে। যেসব সুপারশপ এখনও পলিব্যাগ দিচ্ছে তারা জাতির স্বার্থ বিবেচনা করে পলিব্যাগ ব্যবহার বন্ধ করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি