সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ১২:৪১:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ১২:৪১:৩০ পূর্বাহ্ন
টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের গোলাপগঞ্জে টাকা তুলতে না পারায় ব্যাংকে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন ব্যাংক কর্মকর্তারা। এসময় প্রায় আধাঘণ্টা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন গ্রাহকরা। এতে দীর্ঘ যানজট দেখা দেয়। সোমবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনীতে ন্যাশনাল ব্যাংকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গ্রাহকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। গ্রাহকদের অভিযোগ, প্রায় দুই মাস ধরে ন্যাশনাল ব্যাংক পৌর শহরের চৌমুহনী শাখা থেকে তাদের চাহিদামতো টাকা তুলতে পারছেন না। গত সপ্তাহে পাঁচ হাজার করে টাকা তুলতে পারলেও এই সপ্তাহ থেকে তিন হাজার করে টাকা দেওয়া হচ্ছে। তবে সেই তিন হাজার টাকাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে না পেয়ে ফিরে যেতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে গ্রাহকরা ব্যাংকে টাকা তুলতে গেলে কর্মকর্তারা জানান, ব্যাংকে টাকা নেই। টাকা আসতে দেরি হবে। অপেক্ষার একপর্যায়ে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেন। এতে ব্যাংক কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে শতাধিক গ্রাহক প্রায় আধাঘণ্টাব্যাপী সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে গ্রাহকদের বুঝিয়ে ব্যাংকের তালা খুলে দেয়। এ বিষয়ে ন্যাশনাল ব্যাংকের চৌমুহনী শাখার ব্যবস্থাপক মুজাম্মেল হক বলেন, সারাদেশে আমাদের ব্যাংকের মতো আরও ৮-১০টা ব্যাংকে টাকা সংকট রয়েছে। প্রথমদিকে গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারলে বর্তমানে তা সম্ভব হচ্ছে না। গ্রাহকরা আতঙ্ক নিয়ে ব্যাংকে আসছেন। যে কারণে টাকার সংকট থাকায় তাদের চাহিদা ঠিকমতো পূরণ করা যাচ্ছে না। এখানে যতটুকু প্রয়োজন সেটা সেন্ট্রাল থেকে পাচ্ছি না। কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি এই ব্যাংক কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ