সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

৩২ উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের চিন্তা সরকারের

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ১২:৫২:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ১২:৫২:২৬ পূর্বাহ্ন
৩২ উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের চিন্তা সরকারের
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের প্রায় ৩২টি উপজেলায় নতুন করে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফায়ার সার্ভিস দেশ ও জাতির জন্য অনেক ভালো কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের কোথাও কোনো ব্যর্থতা নাই। ফায়ার সার্ভিসের লোকবল হয়তো আমাদের আরো বাড়াতে হবে। দেশের প্রায় ৩২টি উপজেলায় কোনো ফায়ার স্টেশন নেই। আমরা যত দ্রুত সম্ভব ওইসব উপজেলায় ফায়ার স্টেশন করার চিন্তা-ভাবনা করছি। ফায়ার সার্ভিসের একাডেমির জন্য গজারিয়ায় একটি জায়গা নেওয়া হয়েছে, সেই জায়গাটি এখনো তাদের প্রশিক্ষণের জন্য উপযোগী করা হয়নি। ওই জায়গাটা প্রশিক্ষণের জন্য যেন উপযোগী করা হয় সেটি আমরা দ্রুত করব। এর আগে সকাল ৯টায় জাহাঙ্গীর আলম চৌধুরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ফায়ার সার্ভিসের সদর দপ্তরে পৌঁছালে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল তাকে স্বাগত জানান। এরপর উপদেষ্টাকে একদল চৌকস অগ্নিসেনা সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন। অভিবাদন গ্রহণ শেষে উপদেষ্টা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ এবং উদ্ধার সাজ-সরঞ্জাম ও গাড়ি-পা¤প পরিদর্শন করেন। এ সময় তিনি আগ্রহ সহকারে বিভিন্ন সরঞ্জামের কার্যপরিধি ও সুবিধাসমূহের বর্ণনা শোনেন। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অবস্থানরত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ সময় স্বাগত বক্তব্য রাখেন। এরপর ফায়ার সার্ভিসের কার্যক্রমের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। পরে উপদেষ্টা কর্মকর্তাদের বিভিন্ন মতামত ও বক্তব্য শুনতে চান। এ সময় উপস্থিত কর্মকর্তারা ফায়ার সার্ভিসের বিভিন্ন দিক উপদেষ্টাকে অবহিত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ