সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ছাতকে এফআইভিডিবি’র অবহিতকরণ সভা

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ০৮:১৬:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ০৮:১৬:১০ পূর্বাহ্ন
ছাতকে এফআইভিডিবি’র অবহিতকরণ সভা
ছাতক প্রতিনিধি :: ছাতকে এফআইভিডিবি’র উদ্যােেগ ও হেলেন কেলার ইন্টরন্যাশনাল (এইচ কে আই) এর সহযোগিতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার সভাপতিত্বে ও এইচ কে আই-এর প্রকল্প কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব মোস্তফা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মফিজ মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন। মূল বিষয়টি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন এইচ কে আই-এর প্রকল্প ব্যবস্থাপক যতন ভৌমিক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিস¤পদ অফিসের উচ্চমান সহকারী ডা. সুমন আচার্য্য, চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, সিংচাপইড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, এফআইভিডিবি’র কেন্দ্রীয় অফিসের ডিআরআর দেলোয়ার হোসেন, এইচ কে আই এর প্রজেক্ট কো-অর্ডিনেটর নীহার সিনহা, উপজেলা পরিষদের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মণ জয়, এসএস কে এস ম্যানেজার স্বপ্না বেগম, ইউপি সদস্য শাহজাদা সুমন, এইচ কে আই এর ফিল্ড ফ্যাসিলিটেটর দেলোয়ার হোসেন, মোহাম্মদ শহিদুল ইসলাম নাঈম, খোদেজা বেগম, শামীমা আক্তার প্রমুখ। অবহিতকরণ সভায় বক্তারা বলেন, সরকারি কাজে সহযোগিতা করতে এবং বেসরকারিভাবে এফআইভিডিবি’র মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর পরিবারের পাঁচ বছরের নিচে যেসব শিশু পুষ্টিহীনতায় ভোগছে তাদের খুঁজে বের করে মা ও শিশুদের পুষ্টির চাহিদা পূরণ করতে এফআইভিডিবি কাজ করে যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স