সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১২:৪৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১২:৪৬:১৬ পূর্বাহ্ন
জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা
স্টাফ রিপোর্টার :: জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে চক্ষু রোগীদের এই চিকিৎসা সেবা দেয়া হয়। ওইদিন বিভিন্ন স্থান থেকে শতাধিক রোগী চোখের চিকিৎসা নিতে আসেন। এর মধ্য থেকে বাছাই করে ছানিপড়া ৫২জন রোগীকে অপারেশনসহ ব্যবস্থাপত্র, ওষুধ ও চশমা দেয়া হয়। অন্যান্য চক্ষু রোগীদের ব্যবস্থাপত্র দেয়া হয়। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাদির। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ম্যানেজার মোহাম্মদ গোলাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ গোলাম আজাদ বলেন, ডাচ বাংলা ব্যাংকের লাভের একটি বড় অংশ সরাসরি সমাজের অবহেলিত মানুষের সেবাই ব্যয় করে আসছে। তিনি বলেন, গরিব মেধাবী শিক্ষার্থী যারা টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না, তাদের ৫০ থেকে ৬০ হাজার টাকা স্কলারশিপ দেয়া হয়। কোনো গরিব রোগী অপারেশন করাতে পারছে না টাকার অভাবে, ওই রোগীর অপারেশনের ব্যবস্থা করে থাকে। এছাড়াও ভূমিধস, দেশের বিভিন্ন এলাকায় মহামারি, দুর্যোগে সবার আগে মানুষের সেবায় ডাচ বাংলা ব্যাংক এগিয়ে আসে। শহরের জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার চন্দ। বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসায় আর্থিক সহযোগিতা করে ডাচ বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখা এবং কার্যক্রম বাস্তবায়ন করে জনতা চক্ষু হাসপাতাল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী