সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলা বাতিল

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১২:২৮:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১২:২৮:৫৮ পূর্বাহ্ন
খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলা বাতিল
সুনামকণ্ঠ ডেস্ক :: আওয়ামী লীগ আমলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসাইনের বেঞ্চ এসব মামলা বাতিল করে রায় দেন। এর মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী থানায় বাস পোড়ানো ও নাশকতার অভিযোগে তিনটি এবং মিরপুরের দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে সাতটি মামলা রয়েছে। এসব মামলায় ২০১৬ সালের প্রথম দিকে খালেদা জিয়াকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এ ছাড়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে একটি রাষ্ট্রদ্রোহ মামলাও করা হয় খালেদা জিয়ার বিরুদ্ধে। এই ১১টি মামলাই বাতিল করেছেন হাইকোর্ট। এ বিষয়ে বিএনপির আইনবিষয়ক স¤পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলা আছে, যার মধ্যে ১৯টি মামলা বিভিন্ন আদালতে এরই মধ্যে মিথ্যা প্রমাণিত এবং বাতিল হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স