সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বস্ত্রখাত নিয়ে ষড়যন্ত্রকারীদের বিচার দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১২:৩৩:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১২:৩৩:৪৮ পূর্বাহ্ন
বস্ত্রখাত নিয়ে ষড়যন্ত্রকারীদের বিচার দাবিতে মানববন্ধন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: বস্ত্র অধিদপ্তরের নিয়োগবিধি ও বস্ত্র শিক্ষাখাতকে অস্থিতিশীলকারী ও ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ইন্সটিটিউটের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা বলেন, বস্ত্র অধিদপ্তরাধীন সকল প্রতিষ্ঠানের জন্য বৈষম্যহীন সমন্বিত নিয়োগবিধি চাই। যেখানে সমযোগ্যতাস¤পন্ন সবাই সমান সুযোগ পাবে। বস্ত্র অধিদপ্তরাধীন সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য ৫০% সিট বরাদ্দ রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে ডিপ্লোমা ও ভোকেশনাল ইন্সটিটিউটের শিক্ষক সংকট দূর করতে হবে। অফিস করে না, ক্লাস নেয় না এইরকম দুর্নীতিবাজ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বস্ত্র অধিদপ্তর ও বস্ত্রশিক্ষা অস্থিতিশীল করার জন্য কলেজের সকল ষড়যন্ত্রকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করা হবে। শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কারিগরি শিক্ষার দক্ষতা যাচাই করে পিএসসি’র মাধ্যমে নিয়োগ নিশ্চিত করতে হবে। নন-ক্যাডার থেকে নিয়োগ মানি না। বিসিএস টেক্সটাইল ক্যাডার অনতিবিলম্বে বাস্তবায়ন চাই। আর যারা আমাদের টেক্সটাইলের শিক্ষকদের নিয়ে কটূক্তি করেছেন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী