সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

টাঙ্গুয়ার হাওর থেকে ৮ লাখ টাকার জাল ও নৌকা আটক

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১২:৩৯:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১২:৩৯:৫৮ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওর থেকে ৮ লাখ টাকার জাল ও নৌকা আটক
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর থেকে ৬টি জাল ও একটি নৌকা আটক করেছেন আনসার সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ অক্টোবর) ভোর রাতে টাঙ্গুয়ার হাওরে এই অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাহিরপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলমের নেতৃত্বে ও উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানাসহ টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি, রামসিংহপুর, রূপনগর আনসার ক্যাম্পের সদস্যরা হাওরের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৬টি বেড় জাল ও একটি নৌকা আটক করেন। এসময় জেলেরা নৌকা রেখে পালিয়ে যায়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলম জানান, অভিযান চালিয়ে তিন হাজার ফুট বেড় জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। যার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। আটককৃত জাল ও নৌকা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেন জানান, জালগুলো দুপুরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। টাঙ্গুয়ার হাওর রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি