সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

পুতুলের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করতে চায় না সরকার

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১২:৪২:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১২:৪২:৩৯ পূর্বাহ্ন
পুতুলের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করতে চায় না সরকার
সুনামকণ্ঠ ডেস্ক :: আঞ্চলিক পরিচালক তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরের সঙ্গে সরাসরি কাজ করার আগ্রহ প্রকাশ করে ডব্লিউএইচও’কে চিঠিও দিয়েছে বাংলাদেশ। বুধবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি সচিব অপূর্ব জাহাঙ্গীর সাংবাদিকদের এ তথ্য জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল দুর্নীতির দায়ে অভিযুক্ত বলেও অপূর্ব জাহাঙ্গীর দাবি করেন। গত বছরের নভেম্বরে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচও’র আঞ্চলিক সম্মেলনে এ নির্বাচন হয়। পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব পান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় এখন পর্যন্ত তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে, গণহত্যার অভিযোগ তদন্ত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। এর মধ্যে কিছু মামলায় অভিযুক্ত করা হয়েছে সায়মা ওয়াজেদ পুতুলকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ