সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

মানুষের ভালোবাসা, সম্মানের জায়গাটা নষ্ট করবেন না, ড. ইউনূসকে মির্জা ফখরুল

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১২:৪৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১২:৪৫:৪৭ পূর্বাহ্ন
মানুষের ভালোবাসা, সম্মানের জায়গাটা নষ্ট করবেন না, ড. ইউনূসকে মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের মানুষ খুব ভালোবাসে ও সম্মান দেয় বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর উদ্দেশ্যে বলেছেন, একটাই অনুরোধ করব, আপনার জায়গাটা কোনোভাবে নষ্ট যেন না হয়, সেদিকে সজাগ থাকবেন। তিনি বলেন, এই সরকারের ভিন্ন রাজনৈতিক এজেন্ডা নেই বলে বিএনপি আস্থা রাখতে চায়। সেজন্য সংস্কার দ্রুত শেষ করে অতি অল্প সময় বা যৌক্তিক সময়ের মধ্য নির্বাচন অনুষ্ঠান করা হবে - এটাই জনগণের প্রত্যাশা। বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরাই তৈরি করেছি। অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। আমরা আশা করি, অতি অল্প সময় বা যৌক্তিক সময়ের মধ্য নির্বাচন দিয়ে দেবেন। এটা আমাদের প্রত্যাশা ও জনগণ এটাই চাই। তিনি বলেন, আমি লক্ষ্য করছি, আমাদের নেতাদের অস্থিরতা। সুন্দর একটা নির্বাচন দেবেন জনগণ খুশি হবে। আমরা বিশ্বাস করি, তাঁরা সময়টার সদ্ব্যবহার করবেন। নজরটা ওইদিকে দেবেন। নির্বাচনের কোনো বিকল্প নাই। আমাদের রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে সবার অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনে এতগুলো প্রাণ গিয়েছে, দীর্ঘকাল সংগ্রাম করেছে। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করায় অসন্তোষ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, এটাকে বড় ধরনের কোনো সমস্যা মনে করছি না। আমরা চাই দ্রুত নির্বাচন কমিশন হোক, দ্রুত নির্বাচন আয়োজন করুক। তিন মাসের মধ্য আউয়ালরা ও হুদারা নির্বাচন আয়োজন করতে পারলে আপনারা কেন পারবেন না? সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এই সরকারের ভিন্ন কোনো রকমের রাজনৈতিক এজেন্ডা নেই। কারণ এই সরকারের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি সারা বিশ্বে সমাদৃত। তিনি কমিট (অঙ্গীকার) করেছেন, আমার কোনো রাজনৈতিক ইচ্ছা নেই। আপনারা যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করতে চাই। আমরা বলব, ড. ইউনূসকে বাংলাদেশের মানুষ খুব ভালোবাসে, আপনাকে সম্মান দেবে এবং আগামীতেও দেবে। একটাই অনুরোধ করব, আপনার জায়গাটা কোনোভাবে নষ্ট যেন না হয় সেদিকে সজাগ থাকবেন। জনগণের মতামত ছাড়া ও চাপিয়ে দেওয়া কোনো সংস্কার দীর্ঘস্থায়ী হবে না বলে হুঁশিয়ার করে বিএনপি মহাসচিব বলেন, আমরা প্রত্যাশা করব, সরকার দ্রুত সংস্কার কমিশন থেকে রিপোর্ট নিয়ে জনগণের সামনে তুলে ধরবেন এবং সামনে এগিয়ে নিয়ে যাবেন। সব সংস্কার কিন্তু জনগণের দ্বারা স্বীকৃত হতে হবে এবং জনগণ সেটা মেনে নিতে হবে। এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনায় সভায় আরও বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি জাগপার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান প্রমুখ। - আজকের পত্রিকা

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ