সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

​আওয়ামী লীগের শোক র‌্যালি ও সমাবেশ

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০১:০০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০১:০০:১৩ অপরাহ্ন
​আওয়ামী লীগের শোক র‌্যালি ও সমাবেশ
শোকের মাস আগস্ট শুরুর দিনে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর শহরের রমিজ বিপণিস্থ কার্যালয় প্রাঙ্গণ থেকে শোক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। 

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি ড. মোহাম্মদ সাদিক, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. বিমান কান্তি রায়।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামায়াত শিবির দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। তারা নতুন নতুন পরিকল্পনায় ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা সুনামগঞ্জবাসী তাদের মোকাবিলা করতে প্রস্তুত। আমাদের জেলা সুনামগঞ্জ শান্তিপ্রিয়। কখনও বিএনপি জামায়াত শিবিরের তাণ্ডব চালাতে দেয়া হবে না। বক্তারা বলেন, জ্বলেপুড়ে ছারখার হলেও বাঙালি মাথা নত করে না। তা প্রতিরোধ করবে এবং করছেও। আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।

শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র নাদের বখত, সহ-সভাপতি অ্যাড. চাঁন মিয়া ও করুণাসিন্ধু চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শংকর দাস, জিতেন্দ্র তালুকদার পিন্টু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, তথ্য ও গবেষণা সম্পাদক সবুজ কান্তি দাস,  ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক ফজলুল হক, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, শুভ বণিক, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, আওয়ামী লীগ নেতা অ্যাড. বুরহান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, সহ-সভাপতি ঝন্টু তালুকদার, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুকসেদ আলী, সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এরন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফ-উল-আলম, জেলা ছাত্রলীগ সভাপতি দীপংকর কান্তি দে, সাধারণ স¤পাদক আশিকুর রহমান রিপন প্রমুখ। 

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন