সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”
মহিলা পরিষদ

অক্টোবরে নির্যাতনের শিকার ২০০ নারী ও কন্যাশিশু

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০১:১৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০১:১৮:০৫ পূর্বাহ্ন
অক্টোবরে নির্যাতনের শিকার ২০০ নারী ও কন্যাশিশু
সুনামকণ্ঠ ডেস্ক :: চলতি বছরের অক্টোবর মাসে সারাদেশে বিভিন্নভাবে ৭৪ জন কন্যাশিশু ও ১২৬ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংস্থাটি ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করে। পত্রিকায় প্রকাশিত সংবাদের তথ্য বলছে, ২০২৪ সালের অক্টোবর মাসে মোট ২০০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এরম মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩০ জন কন্যাশিশুসহ ৪৪ জন। তার মধ্যে ২ জন কন্যাশিশুসহ ৮ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ১ জন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া ৭ জন কন্যাশিশুসহ ৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, যৌন নিপীড়নের শিকার হয়েছে ৭ জন কন্যাশিশুসহ ৯ জন। ২ জন কন্যাশিশুসহ ৪ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ২ জন, তারমধ্যে ১ জনের এসিডদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। ৩ জন অগ্নিদগ্ধের শিকার হয়েছে, তারমধ্যে ২ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। এতে আরও বলা হয়, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৬ জন, তারমধ্যে ৪ জন যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে। শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ১০ টি, এরমধ্যে কন্যাশিশুসহ ১ জন রয়েছে। ৩ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে, তারমধ্যে হত্যার ঘটনা ঘটেছে ১ জন কন্যাশিশুর। প্রতিবেদনে আরও তুলে ধরা হয়েছে, বিভিন্ন কারণে ৪ জন কন্যাশিশুসহ ৫০ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ২ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৫ জন কন্যাশিশুসহ ১৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৬ জন কন্যাশিশুসহ ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, তারমধ্যে ১ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ৪ জন কন্যাশিশুসহ ৬ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ৪টি। এছাড়াও বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে ২টি। ২ জন সাইবার ক্রাইমের শিকার হয়েছে এবং ১২ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স