সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা ট্রাম্পের

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০১:২১:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০১:২১:৩০ পূর্বাহ্ন
বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা ট্রাম্পের
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা ও লুটপাটের ঘটনার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রা¤প। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে এই নিন্দা জানান তিনি। ট্রা¤প লিখেছেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অপর সংখ্যালঘুদের ওপর নৃশংস সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। তারা হামলা ও লুটপাটের মতো ঘটনার শিকার হচ্ছেন। ট্রা¤প আরও লিখেছেন,আমি নেতৃত্বে থাকলে এ ধরনের ঘটনা কখনোই ঘটতে পারত না। কমলা ও জো বাইডেন বিশ্বব্যাপী ও যুক্তরাষ্ট্রে হিন্দুদের উপেক্ষা করে যাচ্ছেন। ইসরায়েল থেকে ইউক্রেন এবং আমাদের দক্ষিণ সীমান্ত পর্যন্ত তারা একের পর এক ব্যর্থতা উপহার দিয়েছেন। তবে আমরা আমেরিকাকে আবারও শক্তিশালী করে তুলব এবং শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করব। সাবেক এই প্রেসিডেন্ট লিখেছেন, আমরা যুক্তরাষ্ট্রে হিন্দুদের সুরক্ষার জন্য লড়াই করব, যাতে চরম বামপন্থিদের ধর্মবিরোধী এজেন্ডা তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে না পারে। আমার প্রশাসনের অধীনে, আমরা ভারত ও আমার ঘনিষ্ঠ বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমাদের স¤পর্ক আরও সুদৃঢ় করব। কমলা হ্যারিসের অর্থনৈতিক নীতির সমালোচনা করে তিনি লিখেছেন, অতিরিক্ত নিয়ন্ত্রণ ও উচ্চ করের কারণে ছোট ব্যবসাগুলো ক্ষতির মুখে পড়বে। আমি কর হ্রাস করেছি, নিয়ন্ত্রণ কমিয়েছি, আমেরিকার জ্বালানির উৎপাদন বাড়িয়েছি এবং ইতিহাসের অন্যতম সেরা অর্থনীতি গড়ে তুলেছি। আমরা এটিকে আরও বড় ও শক্তিশালী করে আবারও সেই অবস্থানে নিয়ে যাব এবং আমেরিকাকে মহান করব। হিন্দুদের ধর্মীয় উৎসব দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে তিনি একই পোস্টে লিখেছেন, সবার দিওয়ালি শুভ হোক। এই আলোর উৎসব ন্যায়-অন্যায়ের যুদ্ধে ন্যায়ের বিজয় বয়ে আনুক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী