সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

জামালগঞ্জে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০১:২৩:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০১:২৩:৪৩ পূর্বাহ্ন
জামালগঞ্জে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলার উত্তর ইউপি খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল ও যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উত্তর ইউনিয়ন খেলাফত মজলিসের আয়োজনে মমিনপুর বাজারে এই অনুষ্ঠানের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি ডা. ফাজিল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক হাফিজ মাওলানা হেলাল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ স¤পাদক মাওলানা আখতার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহসাধারণ স¤পাদক মাওলানা নূরুল ইসলাম, জেলা উপদেষ্টা মাওলানা আলিম উদ্দিন, উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর, সিনিয়র সহসভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সাধারণ স¤পাদক মাওলানা আইন উদ্দিন সুজন, সহসাংগঠনিক স¤পাদক জিয়াউর রহমান, সাচনা বাজার ইউনিয়ন খেলাফত মজলিসের বায়তুলমাল স¤পাদক মাওলানা মইন উদ্দিন, উপজেলা ইসলামি ছাত্র মজলিসের সভাপতি মো. রায়হান মিয়া, ছাতক দক্ষিণ ছাত্র মজলিসের সভাপতি মো. মোবারক হোসাইন প্রমুখ। এসময় বক্তাগন বলেন, দীর্ঘ ১৭ বছর আ.লীগের দুঃশাসনকালে মানুষের জীবন জীবিকা নির্বাহ করা কষ্ট হয়েছে। মিথ্যা মামলা হামলা দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষকে জেল খাটিয়েছে। গত ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের তোপের মুখে পড়ে ফ্যাসিস্ট আ.লীগ সরকার বাধ্য হয়ে দেশ থেকে পালিয়েছে। এখন মানুষ তার স্বাধীনতা ফিরে পেয়েছে। খুব শীঘ্রই আশা করছি আলেম ও সুশীল সমাজের নেতৃত্বে বাংলাদেশটা সুন্দর একটি সোনার বাংলায় পরিণত হবে। এসময় খেলাফত মজলিসের আদর্শে বিশ্বাসী হয়ে প্রায় ৫০ জন প্রাথমিক সদস্য ফরম পূরণ করে সদস্য হিসেবে যোগদান করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল