সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

ন’মণ ঘিও হবে না, রাধাও নাচবে না

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০১:০৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০১:০৩:৪৫ অপরাহ্ন
ন’মণ ঘিও হবে না, রাধাও নাচবে না
গতকালের (১ আগস্ট ২০২৪) দৈনিক সুনামকণ্ঠে সুনামগঞ্জের একজন সাংবাদিক লিখেছেন, “ছোট বড় ১৩৭টি হাওর এবং ২৬টি নদীবেষ্টিত জলেভাসা অনগ্রসর জনপদের ক’জন বাবা-মায়ের আর্থিক সামর্থ্য আছে যে নিজের সন্তানকে শহরে বা বড় শহরে বা মহানগরে খ্যাতনামা স্কুল-কলেজে পড়ালেখা শেখানোর। নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়া পরিবারের লোকজন ঠিক মতো তিন বেলা পেটপুরে খেতে পারে না।” ভাটি বাংলার এই পরিস্থিতির প্রেক্ষিতে প্রশ্ন উঠতেই পারে যে, দেশের মেধাবীরা চাকরি পাওয়ার জন্যে চাকরিতে বৈষম্যনিরোধের আওয়াজ তোলে যে-আন্দোলনে নেমে সরকারের অবস্থা টালমাটাল করে তোলেছেন তাঁরা (মেধাভিত্তিক চাকরি প্রার্থী আন্দোলকরা) আসলে কারা? তাঁদের বৈষম্যবিরোধী আন্দোলনের ভেতরে আসলে কি বৈষম্য লুকিয়ে নেই? তাতে নুন 

আনতে পান্তা ফুরিয়ে যাওয়া মানুষদের কী পরিমাণ স্বার্থ আছে?

একটু ভেবে দেখলেই বুঝতে পারা যায় যে, এই চাকরিতে বৈষম্যবিরোধী এই আন্দোলনের ভেতরে বৈষম্য লুকিয়ে আছে। জানা কথা, এই আন্দোলনের সফলতা মুষ্ঠিমেয় মেধাবীদের চাকরি নিশ্চিত করবে, যারা ধনী পরিবার থেকে আগত। কারণ দেশের ভেতরে নুন আনতে পান্তা ফুরিয়ে যায় যে-বিপুল সংখ্যক পরিবারের তাঁরা ঠিক মতো তিন বেলা পেটপুরে খেতে পারে না পর্যন্ত, সেইসব পরিবারের সন্তানরা মেধা তালিকায় নাম লেখানোর আগেই শিক্ষার সকল সুযোগ থেকে বঞ্চিত হয়। তারা চাকরিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সাফল্যের ফল ভোগ করতে গিয়ে মেধা তালিকায় কোনও দিনই অন্তর্ভুক্ত হতে পারে না। তাই  বলে কি তাঁদের কোনও মেধা নেই বলে ধরে নিত হবে? এতে দেশের সকল মানুষের শিক্ষার্জনের ক্ষেত্রে কি বৈষম্য বাড়ছে না? এই পরিপ্রেক্ষিতে বুঝতে কষ্ট হয় না যে, অপেক্ষাকৃত অনুন্নত ও বিভিন্ন সুবিধাবঞ্চিত জেলা-উপজেলার শিক্ষার্থীরা বঞ্চিত হয়ে (চাকরি পাওয়া থেকে) প্রকারান্তরে চাকরি পাওয়ার ক্ষেত্রে বৈষম্য বাড়িয়ে তোলছে। জেলা ও নারী কোটা সমৃদ্ধ নিয়োগ পদ্ধতি কীছুটা হলেও বৈষম্য দূর করার পক্ষে অনুকূল ছিল। আদালতের আদেশানুসারে হালে বহাল করা নারী ও জেলা কোটা বর্জিত নিয়োগ পদ্ধতি বরং বৈষম্যকে আর বাড়িয়ে তোলবে, কেবল সুবিধাভোগী ধনীর সন্তানেরা চাকরি পাবে। সুতরাং কোটা বহাল রাখার ব্যবস্থা অবশ্যই করতে হবে, না হলে ধনীর সন্তান শিক্ষাসুবিধাসহ অন্যান্য প্রকারের যে-সকল সুযোগ-সুবিধা পেয়ে থাকে গরিবের সন্তানকেও সেসব-সুযোগ-সুবিধা দিতে হবে। রাজধানী বা অন্য কটি বিভাগীয় শহরে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ার যে- সুযোগ-সুবিধা দেওয়া আছে সে সুযোগ-সুবিধা প্রত্যন্ত গ্রামাঞ্চলের জেলা-উপজেলাগুলোতেও সমানভাবে দিতে হবে। পুঁজিবাদের দৈত্যকে ঘাড়ে তোলে রেখে তেমন সমান সুযোগ-সুবিধা কেউ দিতে পারবেন কি? পথে নেমে আন্দোলন করে সরকার পতনে হয়তো সফল হওয়া যাবে কিন্তু চাকরিতে বৈষম্য নিরসন কীছুতেই নয়। ন’মণ (৯ মণ) ঘিও হবে না, রাধাও নাচবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি