সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

বড় গ্যাসক্ষেত্র আবিষ্কার ছাড়া আবাসিক খাতে সংযোগ দেওয়া সম্ভব না : জ্বালানি উপদেষ্টা

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০৮:১৪:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০৮:১৪:০৯ পূর্বাহ্ন
বড় গ্যাসক্ষেত্র আবিষ্কার ছাড়া আবাসিক খাতে সংযোগ দেওয়া সম্ভব না : জ্বালানি উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বড় ধরনের গ্যাসক্ষেত্র আবিষ্কার ছাড়া এ মুহূর্তে ভোলা কেন, বাংলাদেশের কোথাও আবাসিক খাতে গ্যাস-সংযোগ দেওয়া সম্ভব না। শুক্রবার ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মালেরহাট এলাকায় ইলিশা-১ গ্যাসক্ষেত্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ২০২৪ সালের মধ্যে আরও ৫টিসহ ২০২৮ সালের মধ্যে ভোলায় আরও ১৯টি গ্যাসকূপ খনন করা হবে। তখন বড় মজুতের কূপ আবিষ্কার হলে ভোলার মানুষের দাবির বাস্তবায়ন হবে বলে উপদেষ্টা আশ্বাস প্রদান করেন। শুক্রবার দুপুর ১২টার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ স¤পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোলায় যান। পরে দিনব্যাপী বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কো¤পানি লিমিটেডের (বাপেক্স) আবিষ্কৃত ভোলা নর্থ-১, নর্থ-২, ইলিশা-১, শাহবাজপুর গ্যাসক্ষেত্র, বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত ২২০ মেগাওয়াট, নতুন বিদ্যুৎ বাংলাদেশ লিমিটেড ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ২২৫ মেগাওয়াট, কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ভোলার বাংলাবাজারে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি ও প্রস্তাবিত ভোলা নর্থ প্রসেস প্ল্যান্ট এলাকা পরিদর্শন করেন। বোরহানউদ্দিন শাহবাজপুর গ্যাসক্ষেত্রে তিনি মতবিনিময় সভা করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ স¤পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার প্রমুখ। ইলিশা-১ গ্যাসক্ষেত্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আবাসিক খাতে বাসাবাড়িতে ও শিল্প, কলকারখানায় বাণিজ্যিক খাতে গ্যাস-সংযোগ দেওয়ার প্রচলন আছে। বাণিজ্যিক খাতে গ্যাস-সংযোগ বন্ধ নেই। ভোলায় এটা চাইলেই পেট্রোবাংলার সুন্দরবন গ্যাস কো¤পানি লিমিটেড গ্যাস-সংযোগ দিতে বাধ্য। কিন্তু আবাসিক খাতে গ্যাস-সংযোগ নিয়ে আমরা বিরাট সমস্যায় আছি। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরে আবাসিক খাতে যে গ্যাস-সংযোগ আছে, আমাদের যে বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ), বেজা (বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ) রয়েছে, যেসব অর্থনৈতিক অঞ্চল, রপ্তানিমুখী অঞ্চল রয়েছে, তাদের কর্মকর্তাদের সঙ্গেও আলাপ করেছি, সব জায়গাতে অনেকেই বলছে, আবাসিক খাতে নতুন করে গ্যাস-সংযোগ দেওয়া যাবে না। যাদের সংযোগ আছে, তাদের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। উপদেষ্টা আরও বলেন, বাসাবাড়িতে গ্যাসের ব্যবহার, এটা অর্থনৈতিকভাবে খুব একটা লাভজনক না। আসলে আমাদের গ্যাসস¤পদ খুব সীমিত স¤পদের একটি। এ সীমিত স¤পদ সবচেয়ে ভ্যালু এডিশন স্তরে ব্যবহার করতে হয়। এ কারণে সারা দেশে আবাসিক খাতে কোনো গ্যাস-সংযোগ দিচ্ছি না। গ্যাস বাংলাদেশের অনেক জেলায় আবিষ্কৃত হয়েছে। আর কাউকেই দেওয়া যাচ্ছে না। কারণ, আবাসিকে বাড়ি বাড়ি গ্যাস-সংযোগ দেওয়া অনেক ব্যয়বহুল। আবার যখন ভোলায় প্রচুর পরিমাণে শিল্প-ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, তখন বাসাবাড়িতে ঠিকমতো গ্যাস পাওয়া যাবে না। তাহলে সংযোগ দিয়ে লাভ কী? ভোলার গ্যাস ভোলাবাসী কেন পাবে না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাসাবাড়িতে গ্যাস-সংযোগের ভ্যালু এডিশন এত কম, প্রথমত এটা জাতীয় সিদ্ধান্ত। বাসাবাড়িতে যদি গ্যাস-সংযোগ দেওয়া শুরু হয়, তাহলে সারা দেশে সংযোগ দিতে হবে। একদিকে বছরে ১০৫টি জাহাজে ৬ হাজার কোটি টাকার এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) আমদানি হচ্ছে, আবার ঢাকার শিল্প-ইন্ডাস্ট্রি ঠিকমতো গ্যাস পাচ্ছে না। এ অবস্থায় জাতীয় পর্যায় থেকেই আবাসিক খাতে গ্যাস-সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন গ্যাসের যে পরিস্থিতি, এ সিদ্ধান্ত উপেক্ষা করে আমরা কেন, কোনো সরকারের পক্ষেই সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব না। আবাসিকে গ্যাস-সংযোগ দিতে পারবে না। এখন যদি আগামী দিনে ভোলায় যদি বড় ধরনের কোনো গ্যাসক্ষেত্র পাওয়া যায়, তাহলে অন্য কথা। উপদেষ্টা আরও বলেন, বাপেক্স ২০২৪ সালে আরও ৫টি গ্যাসকূপ খননে হাত দেবে। ২০২৮ সালের মধ্যে ওই ৫টিসহ ১৯টি গ্যাস কূপ খনন করবে। ভোলার গ্যাস ভোলায় রাখতে হলে ভোলায় বেশি বেশি করে শিল্পকারখানা নির্মাণ করতে হবে। আমরা সেটাই করার চিন্তা করছি। বিডা ও বেজার চেয়ারম্যানকে ভোলা দেখে যেতে বলব, যাতে একটি শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করা যায়। সেটাই হবে ভোলাবাসীর জন্য মঙ্গলজনক। তাহলে ভোলার লোকজনসহ দক্ষিণাঞ্চলের লোকজন চাকরি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে। অর্থনৈতিকভাবে কাজকর্ম বেড়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ