সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

দোয়ারাবাজারে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০৮:১৫:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০৮:১৫:১৫ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠগাঁও থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃত মাদক কারবারিরা হলেন সিলেট জেলার জকিগঞ্জ থানার আজর গ্রামের রবিউল আলমের কন্যা পান্না আক্তার (২১), সুনামগঞ্জ সদর উপজেলার দুলর্ভপুর গ্রামের মৃত রজব আলীর পুত্র হযরত আলী (৩১) ও ইসলামপুর গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার পুত্র মো. জামির হোসেন(৩৪)। পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারি পান্না আক্তার, হযরত আলী ও জামির হোসেন দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে সিলেট বিভাগের বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই মোহন রায়, এএসআই রায়হান উদ্দিন ও এএসআই আশরাফ খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠগাঁও গ্রামের পারভেজ স্টোর দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিদেরকে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হবে। জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল