সুনামগঞ্জ , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : জয়সওয়াল তাহিরপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান প্রধানমন্ত্রীর সহযোগিতায় দিরাই-শাল্লার উন্নয়ন করতে চাই : এমপি নাছির চৌধুরী গ্রামেগঞ্জে ১৬ ঘণ্টা লোডশেডিং, ক্ষুব্ধ গ্রাহক সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুরমা নদীর পাড় যেন ময়লার ভাগাড় সুরমা নদীর ভাঙন অব্যাহত : অস্তিত্ব সংকটে বাউসা-কেশবপুর গ্রাম বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

রাকেশ রঞ্জন চৌধুরী স্মরণে চিত্রাংকন প্রতিযোগিতা

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১২:১৯:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১২:১৯:৩৬ পূর্বাহ্ন
রাকেশ রঞ্জন চৌধুরী স্মরণে চিত্রাংকন প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে রাকেশ রঞ্জন চৌধুরী স্মৃতি চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শহরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও কবি সুখেন্দু সেন, গবেষক সামারিন দেওয়ান, সুনামগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, সাধারণ স¤পাদক অ্যাড. এনাম আহমেদ, চিত্রশিল্পী স্বপন চৌধুরী, অঞ্জন চৌধুরী, বাবুল চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, রাকেশ রঞ্জন চৌধুরী ছিলেন সদর উপজেলার গৌরারংয়ের জমিদার। পরবর্তীতে তিনি সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি একাধারে শিক্ষাবিদ ও সমাজকর্মী ছিলেন। তিনি ১০ চৈত্র ১৩১৫ বাংলা জন্মগ্রহণ করেন এবং ২৮ ফালগুন ১৩৭১ বাংলা ভারতের কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। জমিদার রাকেশ রঞ্জন চৌধুরী মৃত্যুকালে ৪ ছেলে রেখে যান। তারা হলেন- অশেষ চৌধুরী, রঞ্জিত চৌধুরী, রূপক চৌধুরী ও রূপজ চৌধুরী। তাঁর স্মৃতি লালন করতে ৩য় ছেলে রূপক চৌধুরীর সহযোগিতায় দীর্ঘ চার বছর ধরে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আসছে সুনামগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স