সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”
তিন মাস ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের

হাসপাতালে মিলছে না ঔষধ: দুর্ভোগে রোগীরা

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১২:৩৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১২:৩৫:৪৭ পূর্বাহ্ন
হাসপাতালে মিলছে না ঔষধ: দুর্ভোগে রোগীরা
চয়ন কান্তি দাস :: ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবন্ধিত ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার কার্ডধারী ডায়াবেটিস ও উচ্চ রক্ত চাপে আক্রান্ত রোগীরা গত তিন মাস ধরে পর্যাপ্ত ওষুধ পাচ্ছেন না। এতে করে বিনামূল্যে এসব রোগে ওষুধ পাওয়া কার্ডধারী রোগীরা বাইরে থেকে প্রয়োজনীয় ওষুধ কিনতে গিয়ে তাদেরকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ১০টি ইউনিয়ন রয়েছে। উচ্চ রক্ত চাপ এবং ডায়াবেটিস উভয় রোগে আক্রান্ত কার্ডধারী রোগীদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে ২০২১ সালের ৭ অক্টোবর থেকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে কার্ডধারী নিবন্ধিত রোগীর সংখ্যা চার হাজার ৬৯৬ জন। এর মধ্যে উচ্চ রক্ত চাপে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ৪৫২জন। ডায়াবেটিস ও উচ্চ রক্ত চাপ উভয় রোগে আক্রান্ত রোগী রয়েছেন দুই হাজার ২৪৪জন। চলতি বছরের আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ওষুধ বরাদ্দ না আসায় এই সংকট দেখা দিয়েছে। ডায়াবেটিস ও উচ্চ রক্ত চাপে আক্রান্ত নিবন্ধিত কার্ডধারী কয়েকজন রোগী জানান, আমরা কার্ডধারী রোগী হওয়া সত্বেও চলতি বছরের আগস্ট মাস থেকে প্রয়োজনীয় ওষুধ পাচ্ছি না। বাইরে থেকে ওষুধ কিনতে গিয়া খুবই সমস্যা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে সুদৃষ্টি প্রয়োজন। ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবন্ধিত ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে দুই জাতের ট্যাবলেট ও প্রয়োজন অনুসারে ইনসুলিন দেওয়া হয়। হাসপাতালে ডায়াবেটিস রোগীদের জন্য শুধুমাত্র ইনসুলিন রয়েছে। আর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ উভয় রোগে আক্রান্ত রোগীদেরকে বিনামূল্যে চার জাতের ওষুধ দেওয়া হয়। এর মধ্যে হাসপাতালে এখন দুই জাতের ওষুধ রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডি প্রোগ্রাম থেকে এসব রোগীদের ওষুধ সরবরাহ করা হয়। কিন্তু চলতি বছরের আগস্ট মাস থেকে ওষুধ বরাদ্দ দেওয়া হচ্ছে না। এ অবস্থায় রোগীদের খুবই সমস্যা হচ্ছে। বিষয়টি সিভিল সার্জন মহোদয় অবগত রয়েছেন। আমি একাধিকবার এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন সঙ্গে কথা বলেছি। কিন্তু এখনো এ সমস্যার সমাধান হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স