সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

দুটি ড্রেজার মেশিন জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১২:৪৬:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১২:৪৬:১০ পূর্বাহ্ন
দুটি ড্রেজার মেশিন জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা
ধর্মপাশা প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের রামদিঘা গ্রামের সামনে থাকা মনাই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে দুটি ড্রেজার মেশিন জব্দ ও ওয়ারলেস মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দ- পাওয়া ওই ব্যক্তির বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার তেলিগাঁও গ্রামে। শনিবার (২ নভেম্বর) বেলা দুইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই অভিযান চালানো হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এই দ- দেন মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার এএসআই মোহিনূর মিয়া, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারী সামছুদ্দোহা প্রমুখ। দ- পাওয়া ওই ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন এবং ভবিষ্যতে অবৈধভাবে আর বালু তুলবেন না বলে তিনি লিখিতভাবে অঙ্গীকার করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স