সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

থানা কমিটি গঠনে জাতীয় নাগরিক কমিটির ৯ নির্দেশনা

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১২:৪৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১২:৪৯:৫০ পূর্বাহ্ন
থানা কমিটি গঠনে জাতীয় নাগরিক কমিটির ৯ নির্দেশনা
সুনামকণ্ঠ ডেস্ক :: থানায় থানায় কমিটি গঠনে ৯ নির্দেশনা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে এ নির্দেশনা পোস্ট করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। নির্দেশনাগুলো হলো- জাতীয় নাগরিক কমিটির সব থানা পর্যায়ের কমিটি ‘প্রতিনিধি কমিটি’ হিসেবে পরিচিতি পাবে; প্রতিনিধি কমিটির সবাই থানা প্রতিনিধি নামে পরিচিতি পাবে; প্রতিটি প্রতিনিধি কমিটি গঠনের ৬০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হবে; জেলা পর্যায়ের থানা কমিটির সর্বনি¤œ সদস্য সংখ্যা হবে ২১ ও মহানগরের থানা কমিটি সর্বনি¤œ ৩১ জন হবে; সব কমিটিতে সর্বনি¤œ ২৫ শতাংশ নারী, ৫ শতাংশ শহীদ পরিবার বা আহত অভ্যুত্থানকারী, ৫ শতাংশ সংখ্যালঘু, ৫ শতাংশ কৃষক, শ্রমিক শ্রেণি এবং এলাকাভিত্তিক সব জাতিসত্তার প্রতিনিধিত্ব রাখতে হবে; প্রতিনিধি কমিটি হতে আহ্বায়ক কমিটিতে রূপান্তরিত হতে হলে সব ক্রাইটেরিয়া পূরণ করতে হবে; সর্বোপরি শিক্ষক, আইনজীবী, লেখক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, গৃহিণী ও ধর্মীয় ক্ষেত্রে তরুণ (বয়স অনূর্ধ্ব ৫০) নেতৃত্বের সমন্বয় করতে হবে; পঞ্চাশোর্ধ্ব সম্মানিত নাগরিকেরা একটি পরামর্শক কমিটির মাধ্যমে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে কাজ করবেন; থানা পর্যায়ের কমিটিতে থাকার ক্ষেত্রে ওই থানা নিবাসী হতে হবে এবং আওয়ামী ফ্যাসিবাদের কোনো অংশীজন বা সুবিধাভোগী কমিটিতে থাকতে পারবে না; অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে হবে। এর আগে গত ৮ সেপ্টেম্বর নাসির উদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্যসচিব করে আত্মপ্রকাশ করে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ