সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ৪২ কর্মীর বেতন আটকানোর অভিযোগ

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৯:৪৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৯:৪৪:৪৪ পূর্বাহ্ন
স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ৪২ কর্মীর বেতন আটকানোর অভিযোগ
স্টাফ রিপোর্টার :: ক্ষমতার দাপট দেখিয়ে প্রতি স্বাস্থ্যকর্মীর ৩/৪ মাস করে বেতন আটকে রেখেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল। ব্যক্তিগত ক্ষমতা বলে তিনি ৩ জন স্বাস্থ্যকর্মীকে একাধিকবার বিনা কারণে শোকজও করেছেন। ফলে বেতন না পেয়ে নতুন ও পুরাতন মিলে ৪২ জন স্বাস্থ্যকর্মী মানবেতর জীবনযাপন করছেন। রবিবার বিকেলে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন কয়েকজন স্বাস্থ্যকর্মী। এ সময় ভুক্তভোগীরা জানান, তারা সদর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। তারা স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্যকর্মী ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে এবং স্বাস্থ্য পরিদর্শক পদে স্বাস্থ্যকর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং বেতনও পেয়ে আসছিলেন তারা। কিন্তু সরকার পরিবর্তনের পর বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বিভিন্নভাবে তথ্য উদঘাটন করেন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমলের বিরুদ্ধে কয়েকটি পত্রিকায় বিপুল পরিমাণ অর্থ কেলেঙ্কারির সংবাদ ছাপা হয়। তখন তিনি স্বাস্থ্যকর্মীদের সন্দেহ করেন এবং পরবর্তীতে তাদের বেতন দেয়া বন্ধ রাখেন। এতে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন স্বাস্থ্যকর্মীরা। সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের স্বাস্থ্যকর্মী শহীদুল কবীর জানান, আমরা দায়িত্ব পালন করে আসছি সঠিকভাবে। কিন্তু সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল স্যার কেন যেন আমাকে শোকজ করেছেন তা আমি বোধগম্য নই। আমি প্রায় তিন মাসের বেতন পাচ্ছি না। এতে ঘর-সংসারের খরচ নিয়ে বিপাকে পড়েছি। জাহাঙ্গীরনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বাস্থ্যকর্মী ফরিদুল ইসলাম বলেন, সরকার পরিবর্তনের পর ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল স্যারের বিরুদ্ধে সংবাদ ছাপা হয়েছে কয়েকটি পত্রিকায়। এ সময় স্যারের সাথে ভাল স¤পর্ক থাকার পরও তিনি সন্দেহ করেছেন আমাদেরকে। পরে আমাকে বিনা কারণে শোকজ করেছেন তিনি। এতে আমার প্রায় ৪ মাস ধরে বেতন দেয়া বন্ধ করে রেখেছেন। আমি খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছি। মোহনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের স্বাস্থ্যকর্মী রাখু চৌধুরী বলেন, আমাদের বেতন বন্ধ থাকায় পরিবারের খরচ যোগান নিয়ে সংকটে পড়েছি। আমাদের বেতন দেওয়ার দাবি জানাই। অভিযোগের বিষয়ে জানতে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমলের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের বেতন বন্ধ থাকার বিষয়টি আমি জানি। এই বিষয়টি চলে গেছে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আমি আশা করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সমাধান হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প