সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো শিক্ষা কার্যক্রম

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৯:৪৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৯:৪৬:০২ পূর্বাহ্ন
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো শিক্ষা কার্যক্রম
শান্তিগঞ্জ প্রতিনিধি :: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সুনামগঞ্জবাসীর স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে ইতিহাসের নতুন এক যুগে পদার্পণ করেছে হাওরের রাজধানী খ্যাত সুনামগঞ্জ জেলা। উদ্বোধন হয়েছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের। রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইন্সটিটিউটের সভা কক্ষে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ নেয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি)। প্রতিষ্ঠানটিতে চার বিভাগে ১২৮ জন শিক্ষার্থী নিয়ে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের অস্থায়ী ক্যা¤পাসে চলবে এ শিক্ষা কার্যক্রম। নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদার্থ বিভাগের চেয়ারম্যান শেখ আবদুল লতিফ। বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইদুল হাসান এবং শান্তা রানী সাহার যৌথ পরিচালনায় শিক্ষা কার্যক্রম উদ্বোধন এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন হলেও আপনারা জেনে খুবই খুশি হবেন যে, ইতোমধ্যে প্রায় ৫০টি জার্নালে এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। এটি অত্যন্ত আশাবাদের খবর। এখানে অনেক শিক্ষক এসেছেন, যারা চাইলে একটি বিশ্ববিদ্যালয়ের চেহারা আমূল বদলে দিতে পারবেন। সুনামগঞ্জবাসীর জন্য এটিও ভালো খবর। আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো। নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মেয়েরা মায়ের জাতি। তারাও পুরুষের সাথে সমানে কাজ করে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে, যাচ্ছে। একজন শিক্ষিত নারীই পারে তার পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। এটি সব সময় প্রমাণিত। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। আপনারা গঠনমূলক সমালোচনা বা প্রতিবেদন করেন আমাদের আপত্তি নেই, তবে সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ করছি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হেমায়েত মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক¤িপউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অভিভাবক শফিকুল ইসলাম, নবীন শিক্ষার্থী মুহতাসিবা, আদিবা জামান নাফি, মনিকাঞ্চন মৃধা জিওন, আশরাফ হোসেন, আদৃতা তালুকদার, সোহানুর রহমান সোহান প্রমুখ। এ সময় বিশ্ববিদ্যালয়র বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী