সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

​জুলাইয়ে প্রবাসী আয়ে ধাক্কা, এসেছে ১৯০ কোটি ডলার

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০১:৪৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০১:৪৫:০৭ অপরাহ্ন
​জুলাইয়ে প্রবাসী আয়ে ধাক্কা, এসেছে ১৯০ কোটি ডলার ফাইল ছবি
দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের কারণে জুলাই মাসে প্রবাসী আয়ে মারাত্মক প্রভাব পড়েছে। দুই সপ্তাহে ধাক্কায় প্রবাসী আয় অর্ধেকে নেমে আসে তবে মাসের শেষ চারদিনে প্রবাসী আয় একটু বাড়ে।

বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়ের হাল নাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৃহ¯পতিবার (১ আগস্ট) এ তথ্য প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

তথ্য বলছে, বিদায়ী জুলাই মাসের ১৩দিন দিনে যে প্রবাসী আয় আসে, দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন তীব্রতার মধ্যে দুই সপ্তাহে প্রবাসী আয় অর্ধেকে নেমে আসে। মাসের ২৭ জুলাই পর্যন্ত প্রবাসী আয় আসে ১৫৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার ডলার। মাসের শেষ চার দিনে ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রবাসী আয় আসে ৩৪ কোটি ১৫ লাখ ৪০ হাজার ডলার। পুরো জুলাই মাসে প্রবাসী আয় আসে ১৯০ কোটি ৯০ লাখ ডলার।

এ তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, মাসের প্রথম ২৭ দিনে প্রতিদিন প্রবাসী আয় আসে ৫ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৭৪ ডলার। শেষ চারদিন ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত চারদিনে প্রতিদিন প্রবাসী আয় আসে ৮ কোটি ৫৩ লাথ ৮৫ হাজার ডলার।

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে দেশে অস্থিরতা কমে আসার প্রেক্ষাপটে শেষের দিকে প্রবাসী আয় কিছুটা বাড়লেও গত বছরের জুলাই ও আগের মাস জুনের তুলনায় কমেছে প্রবাসী আয়।

২০২৩ সালের একই মাস জুলাইয়ের চেয়ে চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় ছয় কোটি ৪০ হাজার ডলার কম। ২০২৩ সালের জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ১৯৭ কোটি  ৩০ লাখ ডলার। আর আগের মাস জুনে প্রবাসী আয় এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার।
সদ্য বিদায়ী মাস জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রবাসী আয়ে যে ক্ষত তৈরি হয়েছে, মাসের শেষের দিকে এ ক্ষত একটু প্রশমিত হলেও চিহ্নটা এখনো ¯পষ্ট।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন