সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ১১:৩৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ১১:৩৮:১৫ পূর্বাহ্ন
কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ৪ নভেম্বর সোমবার জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪/২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, সূর্যমুখি, মুগডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন এবং উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ প্রমুখ। এ সময় উপজেলা কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রাজন আকন্দ, তপন চন্দ্র শীল, রেজাউল করিম, সুমন চন্দ্র দাস, ফজলুল হক, আমির আফজাল, উজ্জ্বল দেবনাথ, বুলবুল জাহান কমলসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু