সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

৬৪ জেলায় একটি করে নদী দখল এবং দূষণমুক্ত করা হবে

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৮:১৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৮:১৬:৫৩ পূর্বাহ্ন
৬৪ জেলায় একটি করে নদী দখল এবং দূষণমুক্ত করা হবে
সুনামকণ্ঠ ডেস্ক :: ৬৪ জেলায় একটি করে নদী দখল এবং দূষণমুক্ত করার জন্য সকল ডিসিকে কর্মপরিকল্পনা জমা দিতে বলা হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি স¤পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর ভাঙ্গন থেকে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস ও ঐতিহ্যবাহী স্থাপনা রক্ষা শীর্ষক প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে তিনি এসকল কথা বলেন। তিনি আরও বলেন, পরিবেশ নিয়ে এখানে অনেক কাজ করার আছে। আমরা পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার বিষয়টি কার্যকর করার চেষ্টা করছি। সিঙ্গেল ইউজড প্লাস্টিকের বিষয়ে জনমত গড়ে তোলা, নিরুৎসাহিত করার চেষ্টা করছি। এছাড়া পাহাড় কাটা বন্ধ করার উদ্যোগ নিয়েছি। ছাড়পত্রহীন অবৈধ ইটভাটাগুলো ভাঙ্গা হচ্ছে। নতুন করে ইটভাটার কোন ছাড়পত্র দেওয়া হচ্ছে না। কোথাও অবৈধভাবে ইটভাটা স্থাপন করলে আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এর আগে সন্ধ্যা সাড়ে ৫টায় তিনি মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পৌছলে একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দী তাকে স্বাগত জানান। এসময় টাঙ্গাইল পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি মাসুদুর রহমান, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়সহ অন্যরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর