সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

অপরাধী যে দলেরই হোক ছাড়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৮:৩৪:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৮:৩৪:২১ পূর্বাহ্ন
অপরাধী যে দলেরই হোক ছাড়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, অপরাধী যেই হোক, কোনও অবস্থাতেই তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যত প্রতাপশালী হোক, যে দলেরই হোক ছাড় পাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, তারা অনেকেই ঢাকার অলিগলি চেনেন না। সে জন্য একটু সময় দিতে হবে। ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজি যাতে না হয়, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রিকশাগুলো যাতে প্রধান সড়কগুলোতে আসতে না পারে সে জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তিনি বলেন, ঢাকার মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের আজকের মিটিং ছিল। এই মিটিংয়ে পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, তবে কীভাবে আরও উন্নত করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। যেমন- মোহাম্মদপুর এলাকা খুবই ঝামেলাপূর্ণ ছিল। এখন আগের চেয়ে অনেক শান্ত রয়েছে। মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ট্রাফিক বা যানজট নিয়েও সমস্যা রয়েছে। রাস্তা থেকে দোকানপাট সরানোর আলোচনা হয়েছে। অনেক জায়গায় ফুটপাত ছেড়ে রাস্তায়ও দোকানপাট বসানো হয়। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ