সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

কালীমন্দির থেকে মূর্তি চুরি

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৮:৪৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৮:৪৮:১১ পূর্বাহ্ন
কালীমন্দির থেকে মূর্তি চুরি ছবি: সংগৃহীত
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার শ্রী শ্রী সর্বজনীন কালী মন্দিরের দরজার তালা ভেঙে মঙ্গলবার রাতে চোরেরা পাঁচ কেজি ওজনের পিতলের একটি কালী প্রতিমা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ওই মন্দির পরিচালনা কমিটির সভাপতি দেবাশীষ চৌধুরী মিঠু (৪৯) বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে বুধবার দুপুরে ধর্মপাশা থানায় একটি মামলা করেছেন। মন্দিরটির সেবায়েত যোগেশ চন্দ্র সরকার (৬৫) বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পূজা শেষে মন্দিরটির দরজায় আমি তালা দিয়ে নিজ বাড়িতে চলে যাই। বুধবার সকাল সাতটার দিকে মন্দিরে পূজা দিতে এসে দেখি এটির দরজা খোলা রয়েছে। রাতের আঁধারে দরজায় থাকা দুটি তালা ভেঙে চোরেরা সেখানে থাকা পাঁচ কেজি ওজনের পিতলের কালী প্রতিমাটি চুরি করে নিয়ে গেছে। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও পাঁচ কেজি ওজনের পিতলের কালী প্রতিমাটি উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স