সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ কেটে দেয়ার ঘটনায় মামলা দায়ের

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৮:৪৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৮:৪৯:১২ পূর্বাহ্ন
ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ কেটে দেয়ার ঘটনায় মামলা দায়ের
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থাল ও রুই বিল হাওরের ছয়টি ফসলরক্ষা বাঁধের বেশ কিছু স্থান দুর্বৃত্তরা মাছ শিকারের জন্য কেটে দেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্মপাশা উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব এবং সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম (৩১) বাদী হয়ে সরকারি স¤পদ বিনষ্ট করার অভিযোগ এনে অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫জনকে আসামি করে মঙ্গলবার রাতে ধর্মপাশা থানায় এই মামলাটি করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থাল, সোনামড়ল, জয়ধনা, ধানকুনিয়া, কাইলানী, গুরমা ও রুই বিল এই সাতটি হাওর সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অধীনে রয়েছে। ২০১৮ সাল থেকে প্রকৃত কৃষকদের নিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ, পুনঃনির্মাণ ও সংস্কারকাজ বাঁধের সীমারেখা (এলাইনমেন্ট) অনুযায়ী বাস্তবায়ন হয়ে আসছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে এই সাতটি হাওরের ফসলরক্ষা বাঁধের ৯৬টি প্রকল্প কাজের বিপরীতে বরাদ্দ দেওয়া হয় ২০ কোটি ১৮ লাখ টাকা। গত বছরের ১৫ ডিসেম্বর থেকে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ শুরু করে তা চলতি বছরের ৭ মার্চ সম্পন্ন হয়। চলতি বছরের ৫ সেপ্টেম্বর রাত আটটা থেকে ১৩ সেপ্টেম্বর ভোর রাত সাড়ে চারটা পর্যন্ত মাছ শিকারের উদ্দেশ্যে রাতের আঁধারে অজ্ঞাতনামা আসামিরা অবৈধভাবে উপজেলার চন্দ্র সোনার থাল হাওরের ফসলরক্ষা বাঁধের ৭৫, ৭৬ ও ৭৭ নম্বর প্রকল্পের পাঁচটি স্থানে এবং রুই বিল হাওরের ফসলরক্ষা বাঁধের ৮৯, ৯০ ও ৯১ নম্বর প্রকল্পের পাঁচটি স্থানের বাঁধ কেটে দেয়। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাঁধগুলো কেটে দেয়ার ফলে বোরো মৌসুমে জমিতে কৃষকদের সেচ কার্যক্রম বিঘিœত হওয়ার আশঙ্কা রয়েছে। মামলার বাদী জাহাঙ্গীর আলম বলেন, মাছ শিকারের উদ্দেশ্যে উপজেলার চন্দ্র সোনার থাল ও রুই বিল হাওরের ফসলরক্ষা বাঁধের ছয়টি প্রকল্পের ১০টি স্থানের ১০ থেকে ১২ফুট করে বাঁধ রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে আমি থানায় মামলা করেছি। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ কেটে দিয়ে সরকারি সম্পদ বিনষ্ট করার ঘটনায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের খোঁজে বের করে আইনের আওতায় আনার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি