সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সহকর্মীকে হত্যার দায়ে চীনা নাগরিকের ১০ বছরের কারাদন্ড

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৮:৫৩:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৮:৫৩:৪১ পূর্বাহ্ন
সহকর্মীকে হত্যার দায়ে চীনা নাগরিকের ১০ বছরের কারাদন্ড
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে নাশতা করার সময় হাতধোয়া নিয়ে ওয়েন্টাও ওয়েই (৪৮) নামে এক চীনা নাগরিককে হত্যার ঘটনায় তারই সহকর্মী আরেক চীনা নাগরিক জো চাওকে (৪০) ১০ বছরের কারাদ- দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ রায় দেন। আদালত সূত্র জানায়, সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলা এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন স্থানীয় কুমারগাঁওয়ের বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত ১২ জন চীনা নাগরিক। ২০২১ সালের ১৮ মে সকালে টেবিলে নাশতা করার সময় একই পাত্রে হাত ধোয়া নিয়ে ওয়েন্টাও ওয়েই ও জো চাওয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় জো চাও হত্যার উদ্দেশ্যে ওয়েন্টাও ওয়েইকে ছুরিকাঘাত করেন। এতে ওয়েন্টাও ওয়েইয়ের মৃত্যু হয়। এ সময় ধস্তাধস্তিতে জো চাও নামে ওই চীনা নাগরিকও আহত হন। এ ঘটনায় পরদিন রাতে নিহত ব্যক্তির স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বাদী হয়ে সিলেটে মহানগর পুলিশের কোতয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামি করা হয় জো চাওকে। মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার রায় দেন বিচারক। এসব তথ্য নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী মাহফুজুর রহমান। তিনি বলেন, মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য প্রদান করেছেন। রায় দেওয়ার সময় আসামি জো চাও আদালতে উপস্থিত ছিলেন। বাদী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন