সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক

বাঁধের পিআইসি গঠনে নীতিমালা অনুসরণ করতে জেলা প্রশাসককে আইনজীবী শিশির মনিরের চিঠি

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ১২:৩০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ১২:৩০:০২ পূর্বাহ্ন
বাঁধের পিআইসি গঠনে নীতিমালা অনুসরণ করতে জেলা প্রশাসককে আইনজীবী শিশির মনিরের চিঠি
স্টাফ রিপোর্টার :: হাওরের ফসলরক্ষা বাঁধের পিআইসি গঠনের ক্ষেত্রে সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ প্রসঙ্গে জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। চিঠিতে শিশির মনির লিখেন, বিগত সময়ে হাওর রক্ষা বাঁধের পিআইসি গঠনে কাবিটা নীতিমালা-২০১৭ পুরোপুরি অনুসরণ করা হয়নি। এ নিয়ে পত্রপত্রিকায় অনেক অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়েছে। তন্মধ্যে ২০২১ সালের ১২ মে দৈনিক কালের কণ্ঠ, ২০২৩ সালের ১২ মার্চ দৈনিক প্রথম আলো, ২০২৪ সালের ২৪ জানুয়ারি দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায় হাওর রক্ষা বাঁধে অনিয়ম, দুর্নীতির সাথে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা থেকে শুরু করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ জড়িত। প্রকাশিত সংবাদের মাধ্যমে আরো জানা যায়, প্রকল্পে অতিরিক্ত বরাদ্দের মাধ্যমে সরকারি টাকা অপচয়, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, হাওরে জমি নেই এমন ব্যক্তিকে পিআইসি প্রদান করা হয়েছে। ৫ই আগস্টের ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের পর দেশে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। তাই নীতিমালার বাইরে কোন পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকবেন। এই ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় নীতিমালা লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য হবো। মুঠোফোনে গণমাধ্যমকে চিঠির বিষয়ে সত্যতা নিশ্চিত করে শিশির মনির বলেন, বিগত সময়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে। এবার যাতে তার পুনরাবৃত্তি না হয় সেইজন্য জেলা প্রশাসককে অবগত করা হয়েছে। পিআইসি গঠন প্রক্রিয়ায় কোনো অনিয়ম হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হোয়াটসঅ্যাপে উনার একটি চিঠি পেয়েছি। যেখানে তিনি নীতিমালা অনুযায়ী কাজ করার কথা বলেছেন। আমার সেটিই অনুসরণ করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা