সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

কেবল ভোটের জন্য এতবড় গণঅভ্যুত্থান হয়নি : সারজিস

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ১২:৩৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ১২:৩৫:৩৬ পূর্বাহ্ন
কেবল ভোটের জন্য এতবড় গণঅভ্যুত্থান হয়নি : সারজিস
সুনামকণ্ঠ ডেস্ক :: জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ স¤পাদক সারজিস আলম বলেছেন, কেবল একটি ভোটের জন্য এতবড় গণঅভ্যুত্থান হয়নি। শুধু ভোট দেওয়ার জন্য দুই হাজারের বেশি মানুষ জীবন দেয়নি। প্রায় অর্ধলক্ষ মানুষ রক্ত দেয়নি। ভোটের পরিবর্তে করাপ্টেড সিস্টেমগুলো ঠিক করা জরুরি, তা করতে হবে। বৃহ¯পতিবার (৭ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, জনগণের প্রত্যাশার সঙ্গে দূরত্ব তৈরি হলে আমরা সরকারেরও গঠনমূলক সমালোচনা করি। বর্তমানে যে সিস্টেমগুলোর ওপর বাংলাদেশের মানুষ বিরক্ত। যেগুলো দেখতে দেখতে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন এই সিস্টেমগুলোর সংস্কার জরুরি প্রয়োজন। আমরা চাই অন্তর্বর্তী সরকার অতি দ্রুত এই সিস্টেম সংস্কার করবে। দেশের মানুষ যা প্রত্যাশা করে সরকার যেন সেভাবে কাজ করে। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলে রাব্বি, সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, বিদ্যালয়টির প্রধান শিক্ষক কাবুল হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ