সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

জামিন পেলেন সাবেক এমপি মানিক

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ১২:৩৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ১২:৩৯:৫০ পূর্বাহ্ন
জামিন পেলেন সাবেক এমপি মানিক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর হয়েছে। অসুস্থ ও বয়স্ক বিবেচনায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। গেল ৭ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‌্যাবের একটি দল মুহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে। পরদিন সুনামগঞ্জ সদর থানায় আনা হয় তাকে। তিনি গেল ৪ আগস্টে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে ছাত্র-জনতার উপর দায়ের করা মামলার তিন নম্বর আসামি। গত ৯ অক্টোবর সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতের বিচারক না থাকায় তাঁকে কারাগারে প্রেরণ করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর। পরে পুলিশ তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। ২০ অক্টোবর শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৃহ¯পতিবার মানিকের পক্ষের আইনজীবীরা অসুস্থ ও বয়স্ক বিবেচনায় তাঁকে জামিন দেবার আবেদন করেন। আইনজীবী অ্যাড. নজরুল ইসলাম ও অ্যাড. আব্দুল হামিদ জানান, মুহিবুর রহমান মানিক শারীরিকভাবে অসুস্থ। তিনি চোখে কম দেখেন। অন্যের সাহায্য ছাড়া চলতে পারেননা। আমরা আদালতকে জানিয়েছি জ্যেষ্ঠ ও বয়স্ক রাজনীতিবিদ পাঁচ বারের সাবেক এমপি মানিক চোখে দেখতে পান না। অন্যান্য রোগে ভোগছেন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু