সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ১১:০৭:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ১১:০৭:১৫ পূর্বাহ্ন
সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এর আগে, গত ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে সাকিব আল হাসান, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তার ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করে বিএফআইইউ। এরপর তদন্ত শেষে সরকারের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে সাকিবের অচিরেই দেশে ফেরার সম্ভাবনা আরও ক্ষীণ হলো। এই মুহূর্তে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত তার না খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মাঠে নামা হয় কি না তা নিয়েও উঠেছে প্রশ্ন। ইতোমধ্যে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা মাগুরার একটি নির্বাচনি আসন থেকে আওয়ামী লীগের হয়ে ভোটে লড়েন সাকিব। সেই নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্যও হন তিনি। তবে ৫ আগস্টের পটপরিবর্তনে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এতে সংসদ সদস্য পদ হারান সাকিব। এরপর থেকেই দেশের বাইরে আছেন তিনি। এর মধ্যে হত্যা মামলার আসামি হয়েছেন সাকিব। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসরে যেতে চেয়েছিলেন। তবে তার সে ইচ্ছে আর পূরণ হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ