সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ফ্যাসিবাদ বিদায় হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি : নজরুল ইসলাম খান

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ১১:৩২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ১১:৩২:৩১ পূর্বাহ্ন
ফ্যাসিবাদ বিদায় হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি : নজরুল ইসলাম খান
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিবাদ বিদায় হয়েছে, কিন্তু গণতন্ত্র এখনও পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে- এদেশের মানুষ যখন তাদের ভোট দিয়ে তাদের প্রতিনিধিদের একটা সরকার নির্বাচিত করতে পারবে। অবশ্যই সেই নির্বাচন যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়, সেজন্য যেসব সংস্কার করা প্রয়োজন, সেগুলো অবশ্যই করা উচিত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ১২ দলীয় জোট আয়োজিত ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গণতন্ত্র উত্তরণে নব দিগন্তের সূচনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নজরুল ইসলামের খান বলেন, ফ্যাসিবাদের পতনের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই হচ্ছে মূল প্রায়োরিটি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। জনগণের দৈনন্দিন সমস্যার সমাধান তো করতেই হবে। এটাতো স্বাভাবিক ব্যাপার। এটা যে যখন ক্ষমতায় থাকবে তার করতেই হবে - এটা তার দায়িত্ব। আমি আবার বলি এই সরকার আমাদের সরকার। এই সরকারের সফলতা চাই, আমরা সহায়তা করতে চাই। কিন্তু আমার কাজ আমাকে বুঝতে হবে, আমি সভার প্রধান অতিথি হয়েতো সভার সমাপ্তি ঘোষণা করতে পারি না। এটাতো ঠিক না। যার যার কাজ তাকে বুঝতে হবে। একটা নির্বাচিত সরকারের কাজ আর একটা অন্তর্বর্তী সরকারের কাজ কী, সেটাও বুঝতে হবে। আমি বিশ্বাস করি, অত্যন্ত যোগ্য মানুষের কাছে আমরা দায়িত্ব দিয়েছি। অত্যন্ত বিজ্ঞ মানুষদের কাছে আমরা দায়িত্ব দিয়েছি। তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কারের কথা যারা বলেন তারা নতুন কিছু বলতেছেন না। কারণ এই সংস্কার যুগ যুগ ধরে চলে আসছে। এই সংস্কারের কথা আমরা বহুবার বলেছি এবং আমরা এটাও বিশ্বাস করি যে, এই সংস্কার এবারই করে ফেলা যাবে, এমন কোনও কথা না। এমনকি এরপরে যে সরকার আসবে, তারাও সব করে ফেলতে পারবে, এমনও কোনও কথা না। কারণ আজকে আমরা যেটা করছি সেটা ১০ বছর পরে আমরাই বলতে পারি যে, এটা নতুন করে সংস্কার করা দরকার। কাজেই সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া। কেউ যদি মনে করেন- আমরাই সব সংস্কার করে ফেলবো সেটা হবে না। এটা পারা যায় না। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব তারা সেটাই পালন করুন। অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব সংস্কার প্রয়োজন এবং দেশের জনগণের দৈনন্দিন সংকট সমাধানের জন্য যা যা ব্যবস্থা করা প্রয়োজন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য যা যা করা প্রয়োজন, তার সবই করতে পারেন। এমনকি একটা নির্বাচিত সরকার এসে কী কী করলে ভালো, সে পরামর্শ থাকলে সেটাও তারা বলতে পারে। ৭ নভেম্বর নিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা ৭ নভেম্বরের পরিবর্তনের ফলে একজন নতুন নেতা পেয়েছিলাম, জিয়াউর রহমান বীর উত্তম। তার হাত ধরে আমরা শুধু একদলীয় স্বৈরশাসকের গোরস্থানের ওপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করি নাই- আমরা যে দেশের ৭৪ এর দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে, সে দেশের মানুষকে খাদ্য উৎপাদনে উদ্দীপ্ত করতে পেরেছি। উৎপাদন বাড়াতে পেরেছি। সে সময়ে কল-কারখানায় বন্ধ হয়ে যাচ্ছিল, সেগুলো শুধু চালু না সেসময় আমরা নতুন শিল্প গড়তে পেরেছি। এই সময়ের যে উদ্যোগ তার ফলেই আমরা আজকের বাংলাদেশের অর্থনীতির মূল যে তিনটি স্তম্ভ, তার প্রত্যেকটা আমরা অর্জন করেছি ৭ নভেম্বরের জন্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ