সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৮:০১:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৮:০১:০৯ পূর্বাহ্ন
গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকের শোভাযাত্রা থেকে আমরা প্রমাণ করবো- বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি। ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেদিন ফ্যাসিবাদকে পরাজিত করেছিলেন জিয়াউর রহমান। আধিপত্যবাদকে পরাজিত করেছিলেন। এই দিন স্বাধীনতা রক্ষার দিন। শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর নয়া পল্টনে আড়ম্বরপূর্ণ র‌্যালি শুরু হওয়ার আগে সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। তার বক্তব্যের পর র‌্যালি উদ্বোধনের ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৭ নভেম্বর উপলক্ষে ফখরুল আরও যোগ করেন, এদিন বাংলাদেশের হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপর হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া, আর এখন হাল ধরেছেন তারেক রহমান। তিনি আরও বলেন, ২০২৪ সালে আমরা ছাত্রজনতার আরেকটা অভ্যুত্থান দেখেছি। দীর্ঘ ১৭ বছর আমরা লড়াই-সংগ্রাম করেছি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে। গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। তারা বাংলাদেশকে একটা লুটপাটের রাজত্ব এবং মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছিল। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসর অনেকে এখনও দেশে রয়ে গেছে। তারা ঘাপটি মেরে বসে আছে। তারা আবার বাংলাদেশকে আক্রমণ করবে। আমরা যেকোনও অপশক্তিকে উৎখাত করতে প্রস্তুত আছি। এর জন্য সবসময় ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না - বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির মহাসচিব। বিএনপির প্রচার স¤পাদক সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় শোভাযাত্রার উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডা. জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ। বিগত বেশ কয়েক বছরের মধ্যে এবারই অনুকূল পরিবেশে ৭ নভেম্বর পালন করছে বিএনপি। দিবসটিকে কেন্দ্র করে কয়েকদিন আগে থেকেই সারাদেশে পোস্টারিং, প্রচারণা চলেছে। বৃহ¯পতিবার ৭ নভেম্বর অফিস ডে থাকায় শুক্রবার র‌্যালি করে বিএনপি। র‌্যালিতে রাজধানীসহ আশেপাশের এলাকাগুলো থেকেও বিপুল দলীয় অনুসারীরা আসেন। মিনি ট্রাকে করে সিনিয়র নেতারা র‌্যালিতে অংশ নেন। র‌্যালি উদ্বোধনের আগে থেকেই বেলা ১২টার মধ্যে নেতাকর্মী ও অনুসারীরা নয়া পল্টনে জড়ো হতে থাকেন। মিছিলে-মিছিলে যোগ হয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র‌্যালিতে আকর্ষণ বাড়াতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্রƒপাত্মক প্রদর্শন করা হয়। একটি খাঁচার মধ্যে একজন নারী গোলাপি শাড়ি, চোখে চশমা পরে এই মিমিক্রি প্রদর্শন করেন। শুক্রবার নয়া পল্টন থেকে শুরু হয়ে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে শেষ হয়। ৭ নভেম্বর বৃহ¯পতিবার থাকায় শুক্রবার ছুটির দিনে র‌্যালি করছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, এক ঘণ্টার মধ্যে র‌্যালি শেষ হবে। প্রসঙ্গত, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সৈনিক ও জনতার এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে বিএনপি। দিবসটি কেন্দ্র করে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ