সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

ছাতকে অপুষ্ট শিশু শনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৮:১৭:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৮:১৭:৩২ পূর্বাহ্ন
ছাতকে অপুষ্ট শিশু শনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ
ছাতক প্রতিনিধি :: ছাতকে চার দিনব্যাপী কমিউনিটি নিউট্রিশন ভলান্টিয়ারদের পুষ্টি বিষয়ক এবং অপুষ্ট শিশু শনাক্তকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে মুয়াক কি এবং মুয়াক পরিমাপের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। এ সময় ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মাস মুয়াক স্ক্রিনিংয়ের মাধ্যমে মাঝারি অপুষ্ট ও তীব্র অপুষ্ট শিশু শনাক্তকরণ করা যায় বলে জানানো হয়। প্রশিক্ষণে দুটি ব্যাচে মোট ৩৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। শুক্রবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন হেলেন কেয়ার ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রান্সফরমিং লাইভ থ্রো নিউট্রেশন প্রকল্প ব্যবস্থাপক ড. যতন ভৌমিক, এফআইভিডিবি’র মনিটরিং ও ইভালুয়েশন কর্মকর্তা ফাহমিদা কবির চৌধুরী, এফআইভিডিবি’র প্রকল্প কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দাশ, নিউট্রেশন অফিসার রোমানা শারমিন, শহিদুল ইসলাম নাঈম, খুদেজা বেগম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. রাজিব চক্রবর্তী বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আগে নিজে উপকৃত হয়ে পরিবারে চর্যা করে সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর অবহেলিত পরিবারের লোকজন ও শিশুরা বেশিরভাগ অপুষ্টিতে ভুগছে। এদের খোঁজে বের করে শনাক্ত করলে সমাজ থেকে পুষ্টিহীনতা সহজেই দূর হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ