সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

​নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে কারও সন্দেহ নেই

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ০১:০৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ০১:০৫:৪৩ পূর্বাহ্ন
​নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে কারও সন্দেহ নেই
নিরপেক্ষ নির্বাচন হবেই, বাংলাদেশে এবং দেশের বাইরে এ নিয়ে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারও মনে কোনো সন্দেহ নেই। বাংলাদেশেও নেই বাইরেও নেই, এটা তো হবেই। এ জন্যই বাংলাদেশে আন্দোলন হয়েছে, রক্ত দিয়েছে।

শুক্রবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

কবে নাগাদ নিরপেক্ষ নির্বাচন হবে- এমন প্রশ্নের জবাব সরাসরি না দিলেও আমীর খসরু বলেন, বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন হয়েছে, দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। এর সঙ্গে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভালো সমর্থন ছিল। বিশেষ করে জাতিসংঘের। বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে উন্নয়ন সহযোগীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজ সবার সেই শঙ্কা কেটে গেছে।
গোয়েন লুইস বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। কী করে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে তা নিয়ে সব দল ও সুশীল সমাজের সঙ্গে কথা হচ্ছে। সহিংসতা বন্ধ করে অর্থনৈতিক অগ্রগতির জন্য আলোচনা অব্যাহত থাকবে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেন। অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক স¤পাদক শামা ওবায়েদ ও ঢাকায় নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞ হুমা খান উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ